Homeখেলাবাহরাইনকে হারিয়ে টানা চার জয় বাংলাদেশের

বাহরাইনকে হারিয়ে টানা চার জয় বাংলাদেশের

Published on

Latest articles

সিঅ্যান্ডএফ লাইসেন্সের মৌখিক পরীক্ষা স্থগিত, ফলাফলে হস্তক্ষেপের অভিযোগ

সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট লাইসেন্সের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশের একদিন পরই তা স্থগিত...

নিউইয়র্কে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিফিল্মের শুটিং

বন্ধুত্বের গল্প নিয়ে খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে নতুন একটি টেলিফিল্ম। পরিচালনা করেছেন নঈম...

টানা তিন ম্যাচ জয়ের চতুর্থ ম্যাচ ছিল কিছুটা কঠিন প্রতিপক্ষ বাহরাইনের বিপক্ষে। তবে সেখানেও দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশের ছেলেরা। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে টানা চতুর্থ জয়ে আবারও শীর্ষে ফিরেছে লাল-সবুজরা।

শুক্রবার ইয়াংচুয়াং স্পোর্টস সেন্টারে শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে নেয় নাজমুল হুদা ফয়সালের দল। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন বায়েজিদ বোস্তামিও মোহাম্মদ মানিকের কাছ থেকে।

ম্যাচের প্রথম ৪৫ মিনিট ছিল উত্তেজনা ও লড়াইয়ে ভরা, তবে গোলের দেখা মিলেনি কারও। ফয়সাল, রিফাত ও অপু দারুণ সুযোগ তৈরি করেছিলেন। বিশেষকরে ২০ ও ২৮ মিনিটে রিফাত যে দুটি সুযোগ পেয়ে ছিলেন সেগুলো কাজে লাগাতে না পারায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধ শুরুতেই বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়। ৪৭ মিনিটে মানিকের ক্রসে রিফাত শট নেন, কিন্তু বাহরাইনের গোলকিপার বাধা হয়ে দাঁড়ান। তবে ৫৯ মিনিটে আর পারেননি। সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হলে বায়েজিদ সুযোগটি লুফে নিয়ে দারুণ এক শটে বল জালে পাঠান, বাংলাদেশ এগিয়ে যায় ১–০ ব্যবধানে।

এ গোলের ছয় মিনিট পর রিফাতকে আবারও আটকান গোলকিপার; এমনকি রিবাউন্ডে বায়েজিদ শট নিলেও সেভ হয়। কিন্তু ৭২ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু পাস পেয়ে মানিক বল নিয়ন্ত্রণ করে দূর থেকে দারুণ শটে দলকে দুই গোলের ব্যবধানে এগিয়ে দেন।

ম্যাচের শেষভাগে লড়াইয়ে ফেরার চেষ্টা করে বাহরাইন। ৮৫ মিনিটে হুসাইন জুবায়ের একটি গোল পরিশোধ করলে উত্তেজনা আবার চরমে ওঠে। তবে বাকি সময় দৃঢ় রক্ষণ আর শৃঙ্খলিত ফুটবলে জয় ধরে রাখে লাল-সবুজরা।

এ জয় শেষে ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে ২০ গোল দিয়ে মাত্র একটি গোল হজম করেছে বাংলাদেশ। তবে সমানতালে দুর্দান্ত ফর্মে আছে স্বাগতিক চীনও। ৩০ ডিসেম্বর চীনের বিপক্ষে ম্যাচেই নির্ধারিত হবে সরাসরি এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত হবে কাদের।

More like this

সিঅ্যান্ডএফ লাইসেন্সের মৌখিক পরীক্ষা স্থগিত, ফলাফলে হস্তক্ষেপের অভিযোগ

সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট লাইসেন্সের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশের একদিন পরই তা স্থগিত...

নিউইয়র্কে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিফিল্মের শুটিং

বন্ধুত্বের গল্প নিয়ে খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে নতুন একটি টেলিফিল্ম। পরিচালনা করেছেন নঈম...

ভেনেজুয়েলা নিয়ে কী পরিকল্পনা, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ভেনেজুয়েলার ওপর এক বছরের চেয়েও 'বেশি সময়'...