Homeবিনোদননিউইয়র্কে 'ফ্রেমে বাঁধা বন্ধুত্ব' টেলিফিল্মের শুটিং

নিউইয়র্কে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিফিল্মের শুটিং

Published on

Latest articles

ভেনেজুয়েলা নিয়ে কী পরিকল্পনা, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ভেনেজুয়েলার ওপর এক বছরের চেয়েও 'বেশি সময়'...

আর্সেনালের বিপক্ষে বর্ণবাদী আচরণে জরিমানা অ্যাতলেতিকোর

আর্সেনালের বিপক্ষে গত মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের দায়ে...

বন্ধুত্বের গল্প নিয়ে খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে নতুন একটি টেলিফিল্ম। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। টেলিফিল্মের নাম ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।

নিউইয়র্কের কয়েকটি সুন্দর জায়গায় সম্প্রতি এই টেলিফিল্মের শুটিং হয়েছে

এতে প্রথমবারের মতো জুটি হয়েছেন চলচ্চিত্র নায়ক ইমন ও নায়িকা অধরা খান।

 

‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিফিল্মের গল্পে দেখা যাবে প্রবাস জীবনে একাকীত্ব, মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বেদনা ও কষ্ট, বন্ধুত্ব এবং বন্ধুত্বের গুরুত্ব। 

‘সময় বদলায়—বন্ধুত্ব নয়’—এই শ্লোগানকে উপজীব্য করে টেলিফিল্মের কাহিনী এগিয়ে যাবে।

ইমন ও অধরা ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন এমদাদ এইচ ভূইয়া রাজু। এই টেলিফিল্মের গল্পটাও তার লেখা।

অধরা বলেন, ‘টেলিফিল্মের গল্পটা দারুণ। ইমনের সঙ্গে প্রথমবার অভিনয় করেছি। নিউইয়র্কের মনোরম লোকেশনে শুটিং করার অভিজ্ঞতা খুবই ভালো।

 

পরিচালক অনেক যত্ন করে কাজটি নির্মাণ করেছেন। গল্প লিখেছেন যিনি, চমৎকার একটি লেখা তিনি লিখেছেন।

সবকিছু মিলিয়ে অনেক ভালো একটি কাজ হয়েছে।’

ইমন বলেন, ‘অনেক ভালো একটি কাজ হয়েছে। গল্প, নির্মাণ খুবই ভালো। সবার ভালো লাগবে।’

এবারের ঈদে টেলিফিল্মটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

More like this

ভেনেজুয়েলা নিয়ে কী পরিকল্পনা, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ভেনেজুয়েলার ওপর এক বছরের চেয়েও 'বেশি সময়'...

আর্সেনালের বিপক্ষে বর্ণবাদী আচরণে জরিমানা অ্যাতলেতিকোর

আর্সেনালের বিপক্ষে গত মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের দায়ে...

ঝিনাইদহে ‘প্রেরণা-৭১’ চত্বর ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত 'প্রেরণা-৭১' চত্বরটি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেঙে ফেলেছে।৮ বছর আগে...