Homeবিনোদনগ্রাম ও পরিবারকেন্দ্রিক গল্পে প্রযোজকদের আগ্রহ নেই: সালাহউদ্দিন লাভলু

গ্রাম ও পরিবারকেন্দ্রিক গল্পে প্রযোজকদের আগ্রহ নেই: সালাহউদ্দিন লাভলু

Published on

Latest articles

বন্যা নয়, ব্যর্থতার পুনরাবৃত্তি: চট্টগ্রামকে আর কত বছর ডুবতে হবে?

বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের মনে আতঙ্ক ফিরে আসে। আকাশে কালো মেঘ জমলেই তারা আবহাওয়ার...

কাজে যোগ দিলেন নতুন গভর্নর

আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিতে আজ সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ ব্যাংকে এসেছেন নবনিযুক্ত গভর্নর...

সময়, কনটেন্ট ও দর্শকের রুচির পরিবর্তনের কারণে নতুন সিনেমা নির্মাণে অনীহা প্রকাশ করেছেন অভিনেতা ও পরিচালক সালাহউদ্দিন লাভলু। 

দীর্ঘদিন ধরে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় থাকা অভিনেতা-পরিচালক সালাহউদ্দিন লাভলু পরিচালিত ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ’, ‘ভবের হাট ও সাকিন সারিসুরি’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। তিনি অসংখ্য নাটক পরিচালনার পাশাপাশি ‘মোল্লাবাড়ির বউ’ সিনেমা পরিচালনা করে প্রশংসিত হন।

অভিনেতা-পরিচালক সালাহউদ্দিন লাভলু তার সাম্প্রতিক কাজ নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন।

নতুন বছরে কাজের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘একটি নতুন সিনেমার শুটিং শুরু করেছি, এখনো শেষ হয়নি। “সিক্রেট” নামের সিনেমাটি পরিচালনা করছেন বনবন বিশ্বাস। আশা করছি আগামী মাসে শিহাব শাহীনের আরও একটি সিনেমার শুটিং শুরু করব। এ ছাড়া রায়হান রাফীর নতুন একটি সিনেমা নিয়েও কথা চলছে, কিন্তু শিডিউল মেলাতে পারছি না। তবে কাজটি করতে চাইছি, দেখা যাক কী হয়।’

‘মোল্লাবাড়ির বউ’-এর মতো দর্শকনন্দিত সিনেমা নির্মাণের পরও নতুন সিনেমা পরিচালনায় অনাগ্রহের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কঠিন প্রশ্ন। সিনেমা বানাব—তা মনে হয় না। সিনেমা বানাতে পারব, তাও মনে হয় না। কারণ অনেক কিছু বদলে গেছে, কনটেন্টও আলাদা হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমি গ্রাম ও পরিবার নিয়ে সিনেমা বানাতে চাই। কিন্তু এখন অ্যাকশন, রক্ত, খুনসহ নানা ধরনের গল্প নিয়ে সিনেমা হচ্ছে। তরুণ পরিচালকরা ভালো ভালো কাজ দিচ্ছেন, স্বীকার করছি এসব গল্পের চাহিদা আছে। কিন্তু আমার ঘরানা ভিন্ন।’

সালাহউদ্দিন লাভলুর বলেন, ‘পরিবার, গ্রাম, মানুষের জীবন নিয়ে সিনেমা বানাতে চাই। কিন্তু এই ধরনের গল্পে প্রযোজকরা আগ্রহী নন। আরেকটি বড় সমস্যা হলো, আগের মতো হল নেই। দিন দিন হলের সংখ্যা তো কমছেই।’

ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন সিনেমা পুরোপুরি ঈদনির্ভর হয়ে গেছে। ঈদের সময় বড় বাজেটের সিনেমা মুক্তি পায়। তখন নতুন করে কিছু হল খোলে, প্রযোজকদের টাকা ওঠে।’

তিনি যোগ করেন, ‘ঈদ ছাড়া টাকা উঠে আসা প্রায় অসম্ভব। ঈদের সময় দর্শকরা বেশি করে হলমুখী হন, ছুটিও পান। হলের সংখ্যা বাড়লে বছরের অন্য সময়েও বেশি সিনেমা মুক্তি পেত।’

নাটক প্রসঙ্গে সালাহউদ্দিন লাভলু জানান, তিনি ‘ফুলগাঁও’ নামে একটি দীর্ঘ ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন, যা ফুলচাষিদের জীবনের গল্প নিয়ে নির্মিত।

‘রঙের মানুষ’, ‘ভবের হাট’ বা ‘সাকিন সারিসুরি’-এর মতো দর্শকপ্রিয় কাজ আবার হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘রঙের মানুষের মতো নাটক আর হবে না, ভবের হাটের মতো কাজও হবে না। ওই রকম শিল্পী এখন কোথায় পাব? তখন যেরকম দায়িত্বশীল অভিনেতা-অভিনেত্রী ছিলেন, ভাবতেই ভালো লাগে। এটিএম শামসুজ্জামান ভাই নেই, হুমায়ুন ফরীদি ভাই বেঁচে নেই। তারা একটি চরিত্রকে হৃদয়ে ধারণ করে অভিনয় করতেন।’

তিনি বলেন, ‘হবে না। আগের মতো কিছুই হবে না। সময় বদলে গেছে।’

More like this

বন্যা নয়, ব্যর্থতার পুনরাবৃত্তি: চট্টগ্রামকে আর কত বছর ডুবতে হবে?

বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের মনে আতঙ্ক ফিরে আসে। আকাশে কালো মেঘ জমলেই তারা আবহাওয়ার...

কাজে যোগ দিলেন নতুন গভর্নর

আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিতে আজ সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ ব্যাংকে এসেছেন নবনিযুক্ত গভর্নর...

৩৪ শহরে ৭৯ শো, রেকর্ড সফরের ঘোষণা কে-পপ ব্যান্ড বিটিএসের

ক্যারিয়ারের সবচেয়ে বড় বিশ্ব সফর করতে যাচ্ছে কে-পপ ব্যান্ড বিটিএস। পাঁচ মহাদেশজুড়ে এই সফর...