Homeবিনোদন৩৪ শহরে ৭৯ শো, রেকর্ড সফরের ঘোষণা কে-পপ ব্যান্ড বিটিএসের

৩৪ শহরে ৭৯ শো, রেকর্ড সফরের ঘোষণা কে-পপ ব্যান্ড বিটিএসের

Published on

Latest articles

বন্যা নয়, ব্যর্থতার পুনরাবৃত্তি: চট্টগ্রামকে আর কত বছর ডুবতে হবে?

বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের মনে আতঙ্ক ফিরে আসে। আকাশে কালো মেঘ জমলেই তারা আবহাওয়ার...

কাজে যোগ দিলেন নতুন গভর্নর

আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিতে আজ সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ ব্যাংকে এসেছেন নবনিযুক্ত গভর্নর...

ক্যারিয়ারের সবচেয়ে বড় বিশ্ব সফর করতে যাচ্ছে কে-পপ ব্যান্ড বিটিএস। পাঁচ মহাদেশজুড়ে এই সফর কেবল বিশাল পরিসরের নয়, বরং কে-পপ ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চলেছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের এপ্রিলে বিটিএসের এই সফর শুরু হবে। সর্বশেষ ২০২২ সালে লাস ভেগাসে বৈশ্বিক কনসার্ট করেছিল ব্যান্ডটি।

বিটিএসের ফ্যান প্ল্যাটফর্ম ওয়েভার্সে আনুষ্ঠানিকভাবে ‘বিটিএস ওয়ার্ল্ড ট্যুর’ পোস্টার প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

সফর শুরু হবে গিয়ংগি প্রদেশের গোইয়াং থেকে। এরপর উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়াজুড়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত মোট ৩৪টি শহরে ৭৯টি কনসার্টের তথ্য নিশ্চিত করা হয়েছে, যা কোনো কে-পপ ব্যান্ডের একক বিশ্ব সফরের সর্বোচ্চ সংখ্যক শোর রেকর্ড।

পরে জাপান ও মধ্যপ্রাচ্যে অতিরিক্ত তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এতে সফরের আকার আরও বাড়বে।

More like this

বন্যা নয়, ব্যর্থতার পুনরাবৃত্তি: চট্টগ্রামকে আর কত বছর ডুবতে হবে?

বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের মনে আতঙ্ক ফিরে আসে। আকাশে কালো মেঘ জমলেই তারা আবহাওয়ার...

কাজে যোগ দিলেন নতুন গভর্নর

আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিতে আজ সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ ব্যাংকে এসেছেন নবনিযুক্ত গভর্নর...

ইরানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী গ্রেপ্তার

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে ইরানের নিরাপত্তা বাহিনী 'সহিংসভাবে' গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে তার...