Homeখেলাক্যাচ মিসের মহড়ায় হতাশার সেশন

ক্যাচ মিসের মহড়ায় হতাশার সেশন

Published on

Latest articles

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

প্রথম ওভারেই পড়েছিলো উইকেট, দারুণ এই শুরু ধরে রাখতে পারল না বাংলাদেশ। সেজন্য বোলারদের থেকে দায় বেশি দিতে হবে ফিল্ডারদের। টানা তিন ওভারে তিন ক্যাচ হাতছাড়া করে নাজমুল হোসেন শান্তর প্রথম সেশন কেটেছে হতাশায়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম সেশনে ১ উইকেটে ৯৪ রান তুলেছে আয়ারল্যান্ড। শূন্য রানে উইকেট হারানোর পর জুটি বেঁধে দলকে টানছেন পল স্টার্লিং ও অভিষিক্ত ক্যাডে কারমাইকেল। স্টার্লিং ৫৮ ও কারমাইকেল ৩০ রান নিয়ে খেলছেন।

বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট পান হাসান মাহমুদ।

টস হেরে ফিল্ডিংয়ে যাওয়া স্বাগতিক দলের হয়ে চতুর্থ বলেই সাফল্য আনেন হাসান। ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ করেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে।

হাসান স্যুয়িং পাচ্ছিলেন প্রথম থেকে, আরেক পাশে গতির তোড় তুলছিলেন নাহিদ রানা। দুই পেসার মিলে তৈরি করলেন একের পর এক সুযোগ। সেসব হাতছাড়া করার মিছিলও যেন চলতে থাকল।

আয়ারল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিংয়ে দুবার জীবন দিল বাংলাদেশ। জীবন পেলেন অভিষিক্ত ক্যাডে কারমাইকেল। চতুর্থ ওভারে নাহিদের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেন ৯ রানে থাকা স্টার্লিং। নিচু হওয়া ক্যাচ মুঠোয় জমাতে পারেননি সাদমান ইসলাম।

পরের ওভারে কারমাইকেলকে জীবন দেন তাইজুল ইসলাম। হাসান মাহমুদের বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়েও ১০ রানে বেঁচে যান কারমাইকেল। ৬ষ্ঠ ওভারে আবার হতাশা। এবার নাহিদের বলে গালিতে সহজ সুযোগ পান মেহেদী হাসান মিরাজ। ভালো ফিল্ডার বলে পরিচিত মিরাজ হাতে জমাতে পারেননি বল, তখনো ৯ রানেই ছিলেন স্টার্লিং।

জীবন পেয়ে আগ্রাসী মেজাজে ফিফটি স্পর্শ করেন স্টার্লিং। আয়ারল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার বিপদজনক হয়ে উঠছেন। তার সঙ্গে মিশে সতর্ক পথে হাঁটছেন কারমাইকেল। স্পিনাররা বল করতে এলেও তেমন একটা সমস্যায় ফেলতে পারছেন না এই দুজনকে।

তাইজুল ইসলাম, হাসান মুরাদদের সামাল দিয়ে সাবলীল গতিতে রান উঠাচ্ছেন তারা। প্রথম সেশনে আয়ারল্যান্ড ব্যাট করেছে ২৬ ওভার, রান উঠেছে ৩.৬১ করে।

More like this

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের...