Homeখেলাটিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

Published on

Latest articles

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের...

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি খেলতে নামার আগে বড় এক ধাক্কা খেয়েছে দলটি। দলের সঙ্গে যোগ দিতে পারছেন না অ্যাতলেতিকো মাদ্রিদের তিন খেলোয়াড় – হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মলিনা ও জুলিয়ানো সিমিওনে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হলুদ জ্বর প্রতিরোধে প্রয়োজনীয় টিকা সংক্রান্ত প্রক্রিয়া নির্ধারিত সময়ে সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় তাদের বাদ দিতে হয়েছে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে ছড়িয়ে থাকা এই ভাইরাসবাহিত রোগের ঝুঁকি এড়াতে অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য ভ্রমণকারীদের এ টিকা গ্রহণ বাধ্যতামূলক।

এএফএ এক বিবৃতিতে জানায়, ‘খেলোয়াড়রা সময়মতো হলুদ জ্বরের টিকা সংক্রান্ত স্বাস্থ্য প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি, যা অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য আবশ্যক।’

আগামী বছরের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা আর্জেন্টিনা এই ম্যাচকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছে। তবে তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি দল নির্বাচনে লিওনেল স্কালোনির জন্য বাড়তি চিন্তার কারণ হতে পারে।

জানা গেছে, লুয়ান্ডায় নির্ধারিত এই ম্যাচে নতুন কিছু মুখকে সুযোগ দিতে পারে আর্জেন্টিনা।

More like this

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের...

প্রতিরক্ষা শিল্পাঞ্চলের জন্য মিরসরাইয়ে ৮৫০ একর জমি বরাদ্দ দেবে সরকার

দেশীয় সক্ষমতা গড়ে তোলা ও বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন বাজারের ক্রমবর্ধমান সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে...