Homeবাণিজ্যতানিন ফার্নিচারের ব্যবসায়িক সম্মেলন

তানিন ফার্নিচারের ব্যবসায়িক সম্মেলন

Published on

Latest articles

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

গত এক বছরের সাফল্য উদযাপন ও আগামী বছরের পরিকল্পনা তুলে ধরতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠান তানিন ফার্নিচারের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই অনুষ্ঠানে তানিন গ্রুপের ওয়েবসাইটও উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন তানিন গ্রুপের চেয়ারম্যান কহিনূর বেগম, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা খালেদ আনসারী, পরিচালক ফাতেমা আনসারী, আমিনা আনসারী ও আসিফ আনসারী এবং প্রধান পরিচালন কর্মকর্তা হাসান শাহরিয়া।

প্রতিষ্ঠানের সব বিক্রয় চ্যানেল প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও যোগ দেন অনুষ্ঠানে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত তানিন ফার্নিচার দেশে প্রথম প্লাস্টিকের আসবাবপত্র তৈরি শুরু করে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে উৎপাদন সক্ষমতা, গ্রাহক সন্তুষ্টি, প্রযুক্তি ব্যবহার ও বাজার সম্প্রসারণের মাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

সম্মেলনে তানিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা খালেদ আনসারী বলেন, পরিচালনা পর্ষদ দক্ষ নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য অর্জনে সহায়তা করে যাচ্ছে।

প্রধান পরিচালন কর্মকর্তা হাসান শাহরিয়া তানিন ফার্নিচারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি টেকসই প্রবৃদ্ধির জন্য কর্মীদের সন্তুষ্টি ও তরুণ নেতৃত্বের অংশগ্রহণকে প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

সম্মেলনে তানিন ফার্নিচারের বিক্রয় ও পরিচালনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ পুরষ্কারের মাধ্যমে সম্মান জানানো হয়।

More like this

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের...