Homeবাংলাদেশমালিবাগ থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

মালিবাগ থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

Published on

Latest articles

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

রাজধানী ঢাকার মালিবাগ এলাকার একটি বাসা থেকে সুরভী আক্তার মাহফুজা (২১) নামে এক গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন তালুকদার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, গতকাল সোমবার রাত ৯টার দিকে মালিবাগ বকশিবাগ এলাকার ৪৩৯/এ নম্বর বাড়ির নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় মরদেহটি একটি মুখ বাধা প্লাস্টিকের বস্তার ভেতরে ছিল। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মাহফুজার স্বামী আশিক মোল্লা।

আজ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, মরদেহের থুতনি, গলা, বুক ও পিঠে লালচে জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে কাটা দাগ রয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গতকাল ভোররাত ১টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোনো সময় পারিবারিক কলহের জেরে স্বামী আশিক তাকে হত্যা করে থাকতে পারেন।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত মাহফুজার বড় ভাই হৃদয় খান দ্য ডেইলি স্টারকে জানান, তাদের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর গ্রামে। তাদের বাবার নাম নুরুল হক খান।

তিনি বলেন, ‘৬ বছর আগে সুরভীর বিয়ে হয় আশিকের সঙ্গে। আশিক কেরানীগঞ্জে একটি টেইলার্সে কাজ করত। সেখানে সুরভীও কাজ করত। মেহেদি হাসান নামে চার বছরে একটি ছেলে আছে তাদের।’

তিনি আরও বলেন, ‘২ বছর আগেও মাহফুজাকে ব্যাপক মারধর করেছিল আশিক। তখন আর সংসার করবে না বলে জানালেও পরে আবার রাজি হয় সুরভী। এরপর থেকেই আমাদের কারো সঙ্গেই আর যোগাযোগ ছিল না সুরভীর।’

গতকাল দুপুরে পুলিশের মাধ্যমে তারা খবর পান। এরপর গ্রাম থেকে ঢাকায় এসে সুরভীর বস্তাবন্দী মরদেহ দেখতে পান।

হৃদয় বলেন, ‘এর আগে ওরা কেরানীগঞ্জে থাকত। এ মাসেই ১ তারিখে মালিবাগের বাসায় ওঠে। যেদিন ভাড়া উঠেছিল সেদিনই রাতে তাদের একমাত্র ছেলেকে দাদা-দাদীর কাছে পাঠিয়ে দেয়।’

তিনি দাবি করেন, ‘এরপর সুরভীকে হত্যার পরিকল্পনা করে আশিক। বালিশ চাপা দিয়ে অথবা কোনো কিছু খাইয়ে তাকে হত্যার পর বস্তাবন্দী করে মরদেহ রেখে সে পালিয়ে গেছে।’

More like this

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের...