Homeখেলাবাংলাদেশ ভালো পজিশনে আছে, বললেন হাসান

বাংলাদেশ ভালো পজিশনে আছে, বললেন হাসান

Published on

Latest articles

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

সাম্প্রতিক টেস্টগুলোতে ব্যাটিংয়ে প্রত্যাশিত পারফরম্যান্স দেখা যায়নি বাংলাদেশের। শেষ আট ইনিংসে মাত্র একবার তিনশ রানের গণ্ডি পেরিয়েছে দলটি। এমন প্রেক্ষাপটে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৭০ রানে দিন শেষ করা কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। তবে দলের অন্যতম সেরা পেসার হাসান মাহমুদ মনে করছেন, ম্যাচে এখন ভালো পজিশনেই আছে বাংলাদেশ।

দিনের খেলা শেষে হাসান বলেন, ‘আমার মনে হয় উইকেটটা খুবই ভালো ব্যাটিংয়ের জন্য। আর যদি আমরা বোলিংয়ের কথা বলি, আমরা অনেক ডিসিপ্লিন বোলিং করেছি। ইকোনমি তিনের মতো আছে। তাই আমার মনে হয়, আজকের দিনটা আমরা খুব ভালোভাবে শেষ করেছি।’

শুধু ভালোভাবে শেষ করাই নয়, দলের নিয়ন্ত্রণেও থাকার আত্মবিশ্বাস ব্যক্ত করেন এই পেসার, ‘আমরা খুব ভালো একটা পজিশনে আছি এখন। কালকে যদি আর্লি ওদের উইকেট নেওয়া যায়, সবকিছু কন্ট্রোলে চলে আসবে। ব্যাটিং উইকেট হিসেবে এই রানটা খুব বেশি না। আশা করি, আমরা এটা চেজ করে একটা ভালো কাট-অফ করতে পারবো।’

তবে দিনের খেলা আরও অনুকূলে যেতে পারত, যদি ফিল্ডাররা গুরুত্বপূর্ণ কিছু ক্যাচ মিস না করতেন। দিনের শুরুতেই অ্যান্ডি বালবার্নিকে আউট করে বাংলাদেশ চমৎকার সূচনা পায়। কিন্তু এরপর তিন ওভারের ব্যবধানে তিনটি ক্যাচ হাতছাড়া হয়। দুটি জীবন পেয়ে পল স্টার্লিং খেলেন ৬০ রানের ইনিংস, আর আরেকটি জীবন পাওয়া ক্যাড কারমাইকেল করেন ৫৯ রান। এই দুজন মিলে গড়েন ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা বাংলাদেশকে কিছুটা পেছনে ঠেলে দেয়।

তবুও হাসান ফিল্ডিং ব্যর্থতাকে দেখছেন ইতিবাচকভাবে। তার ভাষায়, ‘না, এটা পার্ট অব দ্য গেম, ক্যাচ মিস হবেই। আমরা চেষ্টা করি এটাকে পজিটিভভাবে নিতে, যে চান্স আসছে। এতে ফিল্ডাররা আরও রেডি থাকে পরেরটার জন্য। অবশ্যই ভালো লাগে না যে ক্যাচ মিস হয়েছে, কিন্তু সবাই চেষ্টা করছে।’

ফিল্ডিং উন্নতির চেষ্টার কথাও জানালেন হাসান, ‘সবাই যথেষ্ট পরিশ্রম করছে ফিল্ডিং নিয়ে। আমরা প্রতিদিনই ফিল্ডিং সেশন করি মাঠে এসে। চেষ্টা করছি আরও উন্নতি করার। গেমের মধ্যে ক্যাচ মিস হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা চেষ্টা করি পজিটিভভাবে রিকভার করতে। হয়তো আজ কিছু মিস হয়েছে, কিন্তু পরেরবার কমে যাবে।’

স্পিনারদের ভূমিকাও এই ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন হাসান, ‘স্পিনারদের জন্য ভালো সুযোগ থাকবে। যতদিন যাবে, উইকেটটা আরও টার্ন করবে। বোলাররা যদি কনসিস্টেন্ট থাকে, দিনশেষে স্পিনাররাই টেক-ওভার নেবে।’

শেষ দিকে সম্ভাব্য লক্ষ্য নিয়ে আশাবাদী হাসান বলেন, ‘তিনশ রান এই ব্যাটিং উইকেটে খুব বেশি নয়। আমরা চেষ্টা করছি যাতে আরও কম রাখা যায়। এখন রান রেট তিন, এটা ব্যাটিং উইকেটে স্বাভাবিক। কাল যদি আমরা আর্লি ব্রেকথ্রু দিতে পারি, দুইটা উইকেট বাকি আছে, তারপর ভালো একটা স্টার্ট পেলে ইনশাআল্লাহ সব ঠিক থাকবে।’

More like this

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের...