Homeবাংলাদেশনির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল

নির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল

Published on

Latest articles

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আটটি দল আগামী বৃহস্পতিবার গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।

আজ সোমবার রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে দলগুলোর শীর্ষ নেতারা বৈঠক করেন। পরে দলগুলোর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

সংবাদ সম্মেলনে একই সঙ্গে সংশোধিত আরপিও বহাল রাখার বিষয়ে দলগুলোর অনড় অবস্থানের কথা জানানো হয়। এ বিষয়ে মামুনুল হক বলেন, সংশোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে। এর মধ্যে কোনো ধরনের বিয়োজন, পরিমার্জন কিংবা নতুন কোনো পরিবর্তন আমরা মানি না।

বৃহস্পতিবারের  কর্মসূচি প্রসঙ্গে মামুনুল হক বলেন, সেদিন সব দল শুরুতে আলাদা আলাদাভাবে মিছিল নিয়ে পল্টনে আসবে। পরে পল্টন থেকে একযোগে গণমিছিল যাবে প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির  সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম, তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে। আমরা আশা করব তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে।

আর বৃহস্পতিবারের কর্মসূচির পরেও যদি দাবি পূরণ না হয়, তাহলে ১১ নভেম্বর দলগুলোর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে জানান মামুনুল হক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর),  ইউনুছ আহমাদ, ও অধ্যাপক আশরাফ আলী আকন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।

More like this

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের...