Homeবিনোদন২০২৬ সালে ওটিটিতে যেসব সিনেমা-সিরিজ আসবে

২০২৬ সালে ওটিটিতে যেসব সিনেমা-সিরিজ আসবে

Published on

Latest articles

সাগর সেন: রবীন্দ্র সংগীতকে সোনার খাঁচা থেকে মুক্ত করেছিলেন যিনি

১৯৫৮ সাল। অল ইন্ডিয়া রেডিওতে শ্রোতারা প্রথম শুনলেন এক নতুন কণ্ঠ। মোলায়েম অথচ শক্তিশালী...

নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) নেওয়া নতুন গণমাধ্যম নীতিমালাকে 'মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি' হিসেবে...

ওটিটি প্ল্যাটফর্ম হইচই, চরকি, আইস্ক্রিন ও বঙ্গবিডিতে গত বছর যেসব বাংলা ওয়েব সিরিজ, শর্টফিল্ম ও চলচ্চিত্র মুক্তি পেয়েছে, তার মধ্যে আলোচনায় ছিল হাতে গোনা কয়েকটি কন্টেন্ট। 

নতুন বছরে এসব প্লাটফর্মে যেসব ওয়েব সিরিজ, শর্টফিল্ম ও চলচ্চিত্র মুক্তি পাবে, তার কয়েকটি নিয়ে এই আয়োজন।

২০২৬ সালে হইচইতে মুক্তি পাবে আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তি। প্রথম কিস্তি বেশ আলোচনায় এসেছিল। শিহাব শাহীন পরিচালিত জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত দ্বিতীয় কিস্তি দেখার অপেক্ষায় আছেন দর্শক। 

হইচই স্টুডিওজের প্রযোজনায় চলতি বছর প্রেক্ষাগৃহে আসছে প্রথম সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমা হলে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে দেখা যাবে সিনেমাটি। তানিম নূর পরিচালিত এই সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরীফুল রাজ ও আজমেরী হক বাঁধনসহ অনেকেই। 

চলতি বছর চরকি তাদের পরিকল্পনায় বেশ কিছু ওয়েব সিরিজ, শর্টফিল্ম ও চলচ্চিত্র মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। তার মধ্যে অন্যতম রেদওয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’, যা সিনেমা হলে মুক্তির পর চরকিতে মুক্তি দেওয়া হবে। এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরিসহ অনেকেই। 

বঙ্গবিডিতে মুক্তি পাবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমাটি। এ বছরই সিনেমা হলে মুক্তির পর ছবিটি বঙ্গবিডিতে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান ও গাজী রাকায়েত প্রমুখ।

আইস্ক্রিনে মুক্তির তালিকায় রয়েছে রায়হান রাফি পরিচালিত ‘প্রেশার কুকার’ নামের একটি ওয়েব ফিল্ম। 

More like this

সাগর সেন: রবীন্দ্র সংগীতকে সোনার খাঁচা থেকে মুক্ত করেছিলেন যিনি

১৯৫৮ সাল। অল ইন্ডিয়া রেডিওতে শ্রোতারা প্রথম শুনলেন এক নতুন কণ্ঠ। মোলায়েম অথচ শক্তিশালী...

নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) নেওয়া নতুন গণমাধ্যম নীতিমালাকে 'মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি' হিসেবে...

নেপালের বিপক্ষে প্রথম একাদশে নেই শমিত

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ...