Homeখেলানেপালের বিপক্ষে প্রথম একাদশে নেই শমিত

নেপালের বিপক্ষে প্রথম একাদশে নেই শমিত

Published on

Latest articles

সাগর সেন: রবীন্দ্র সংগীতকে সোনার খাঁচা থেকে মুক্ত করেছিলেন যিনি

১৯৫৮ সাল। অল ইন্ডিয়া রেডিওতে শ্রোতারা প্রথম শুনলেন এক নতুন কণ্ঠ। মোলায়েম অথচ শক্তিশালী...

নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) নেওয়া নতুন গণমাধ্যম নীতিমালাকে 'মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি' হিসেবে...

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। ঢাকা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এই ম্যাচের প্রথম একাদশে রাখা হয়নি কানাডা প্রবাসী শমিত সোমকে।

সবশেষ কাই তাক স্পোর্টস পার্কে এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এসেছে এদিন। শাকিল আহাদ তপু ও শেখ মোরসালিনের সঙ্গে শমিতকে রাখা হয়নি এদিন। তাদের জায়গায় ফিরেছেন সোহেল রানা সিনিয়র, জামাল ভূঁইয়া এবং ফয়সাল আহমেদ ফাহিম।

শেষ কয়েকটি ম্যাচে হতাশাহজক পারফরম্যান্স করলেও গোলপোস্টের দায়িত্বে মিতুল মারমার উপরেই ভরসা রেখেছেন কোচ। রক্ষণে তপু বর্মণের সাথে রয়েছেন তারিক কাজী, সাদ উদ্দিন ও জায়ান আহমেদ। মাঝমাঠে হামজা চৌধুরী, ও সোহেল রানা জুনিয়রের সঙ্গে খেলবেন সোহেল রানা সিনিয়র ও জামাল ভূঁইয়া। আর ফরোয়ার্ডে খেলবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের একাদশ:

মিতুল মারমা; তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ; হামজা চোধুরী, জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র; রাকিব হোসেন, ফয়সাল হোসেন ফাহিম।

More like this

সাগর সেন: রবীন্দ্র সংগীতকে সোনার খাঁচা থেকে মুক্ত করেছিলেন যিনি

১৯৫৮ সাল। অল ইন্ডিয়া রেডিওতে শ্রোতারা প্রথম শুনলেন এক নতুন কণ্ঠ। মোলায়েম অথচ শক্তিশালী...

নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) নেওয়া নতুন গণমাধ্যম নীতিমালাকে 'মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি' হিসেবে...

শাহজালাল বিমানবন্দরের ভল্ট থেকে অস্ত্র চুরি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ট্রংরুমের ভল্ট থেকে আমদানি করা আগ্নেয়াস্ত্র চুরি হয়েছে। তবে...