Homeআন্তর্জাতিকসুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত

সুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত

Published on

Latest articles

দিলদার আছেন দর্শকের স্মৃতি, ভালোবাসা ও রিলসে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা দিলদার আজও দর্শকের স্মৃতিতে বেঁচে আছেন। মাঝেমাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তার...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না দুইশ ছুঁতে। এরপর প্রোটিয়াদের ব্যাটিংয়ে...

সুদানে পরিবহনের কাজে ব্যবহার হোত এমন একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

আজ বুধবার দুই সামরিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইলিউশিন আইএল-৭৬ মডেলের রুশ পরিবহন উড়োজাহাজটি লোহিত সাগরের তীরবর্তী শহর পোর্ট সুদানের ওসমান দিগনা বিমানঘাঁটিতে অবতরণ করার সময় ‘কারিগরি ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়।

এক সামরিক সূত্র নাম না প্রকাশের শর্তে এই তথ্য জানান।

অপর এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেন, ‘উড়োজাহাজের সকল ক্রু নিহত হয়েছেন।’

উড়োজাহাজে কতজন আরোহী ছিলেন এবং তাদের মধ্যে কতজন হতাহত হয়েছেন, এ বিষয়ে এখনো সুদানের সেনাবাহিনী কোন আনুষ্ঠানিক তথ্য জানায়নি।

সোভিয়েত আমলে নির্মিত আইএল-৭৬ পরিবহন উড়োজাহাজটি দীর্ঘদিন ধরে সুদানের সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করেছে। এটি যুদ্ধক্ষেত্রে সেনা ও সামরিক উপকরণ পৌঁছে দিতে ব্যবহার হয়।

২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান-এর নেতৃত্বাধীন সরকারি সশস্ত্র বাহিনীর (এসএএফ) বিরুদ্ধে লড়ছে তারই এক কালের সহযোগী ও ‘বন্ধু’ মোহামেদ হামদান ‘হেমেতি’ দাগালো-এর আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।

চলতি বছরের জানুয়ারিতে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই সংঘাতে নিহতের সংখ্যা অন্তত দেড় লাখ।

সুদানের লাখো মানুষ মানবিক সহায়তার অপেক্ষায় আছেন। অনাহার দুর্দশায় ধুকে ধুকে মরছেন। দেশটির বড় অংশজুড়ে যুদ্ধ চলছে। 

More like this

দিলদার আছেন দর্শকের স্মৃতি, ভালোবাসা ও রিলসে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা দিলদার আজও দর্শকের স্মৃতিতে বেঁচে আছেন। মাঝেমাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তার...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না দুইশ ছুঁতে। এরপর প্রোটিয়াদের ব্যাটিংয়ে...

সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি-জামায়াত যে কারও সঙ্গে জোট হতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলে বিএনপি বা জামায়াত যে কারও সঙ্গে জোট করতে পারে জাতীয়...