Homeবাংলাদেশসংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি-জামায়াত যে কারও সঙ্গে জোট হতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কারের প্রতিশ্রুতি পেলে বিএনপি-জামায়াত যে কারও সঙ্গে জোট হতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Published on

Latest articles

দিলদার আছেন দর্শকের স্মৃতি, ভালোবাসা ও রিলসে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা দিলদার আজও দর্শকের স্মৃতিতে বেঁচে আছেন। মাঝেমাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তার...

সুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত

সুদানে পরিবহনের কাজে ব্যবহার হোত এমন একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের একটি...

সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পেলে বিএনপি বা জামায়াত যে কারও সঙ্গে জোট করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।

তিনি জানান, সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপি আজ মনোনয়নের জন্য আবেদন ফরম বিতরণ শুরু করেছে। প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে এবং ১৫ নভেম্বর এনসিপির প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এনসিপির ইচ্ছা এককভাবে নির্বাচন করার এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার।’

নাসীর বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে। সেই জায়গায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এই প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারও সঙ্গে আমাদের জোট হতে পারে।’

‘কিন্তু আমাদের এই বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত যদি পূরণ না হয়, তাহলে আমরা কারও সঙ্গে জোটে যাব না,’ বলেন তিনি।

More like this

দিলদার আছেন দর্শকের স্মৃতি, ভালোবাসা ও রিলসে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা দিলদার আজও দর্শকের স্মৃতিতে বেঁচে আছেন। মাঝেমাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তার...

সুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত

সুদানে পরিবহনের কাজে ব্যবহার হোত এমন একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের একটি...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না দুইশ ছুঁতে। এরপর প্রোটিয়াদের ব্যাটিংয়ে...