Homeবাণিজ্যফার্নেস তেলের দাম লিটারে ১৬ টাকা কমল

ফার্নেস তেলের দাম লিটারে ১৬ টাকা কমল

Published on

Latest articles

দিলদার আছেন দর্শকের স্মৃতি, ভালোবাসা ও রিলসে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা দিলদার আজও দর্শকের স্মৃতিতে বেঁচে আছেন। মাঝেমাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তার...

সুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত

সুদানে পরিবহনের কাজে ব্যবহার হোত এমন একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের একটি...

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১৬ টাকা কমিয়ে ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

দায়িত্ব পাওয়ার পর আজ রোববার প্রথমবারের মতো নতুন দাম নির্ধারণ করে আদেশ জারি করেছে বিইআরসি।

এর আগে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বর্তমানে ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৮৬ টাকা। আজ রোববার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। 

বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের জন্য মার্জিন ধরা হয়েছে লিটারপ্রতি দশমিক ৭১ টাকা ও পরিবহন চার্জ ১ দশমিক ২ টাকা।

গত ২৯ জানুয়ারি গণশুনানির পর এ সিদ্ধান্ত নেয় বিইআরসি।

সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তেলের প্রধান ক্রেতা। পাশাপাশি কিছু বেসরকারি বিদ্যুৎ উৎপাদক ও শিল্পকারখানাও এই জ্বালানি তেল ব্যবহার করে। 

গণশুনানিতে পিডিবি অভিযোগ করে, গত দেড় বছরে প্রকৃত সরবরাহ মূল্যের তুলনায় বিপিসি প্রায় ৬৪৪ কোটি টাকা বেশি আদায় করেছে।

পিডিবি কর্মকর্তারা জানান, বিভিন্ন সময়ে বিপিসির ক্রয়মূল্য লিটারপ্রতি ৫৭ থেকে ৮৩ টাকার মধ্যে ওঠানামা করলেও বছরে গড়ে লিটারপ্রতি ফার্নেস তেল বিক্রি হয়েছে ৮৬ টাকায়। 

ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৫০ দশমিক ৮৩ টাকা নির্ধারণের প্রস্তাব দেয় পিডিবি।

অন্যদিকে বিপিসি মাত্র ১ টাকা কমিয়ে লিটারপ্রতি ৮৫ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল।

বিপিসি বছরে প্রায় ৮ থেকে ৯ লাখ টন ফার্নেস অয়েল বিক্রি করে থাকে। 

২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ফার্নেস তেলের দাম নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে দেওয়া হয়।

More like this

দিলদার আছেন দর্শকের স্মৃতি, ভালোবাসা ও রিলসে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা দিলদার আজও দর্শকের স্মৃতিতে বেঁচে আছেন। মাঝেমাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তার...

সুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত

সুদানে পরিবহনের কাজে ব্যবহার হোত এমন একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের একটি...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না দুইশ ছুঁতে। এরপর প্রোটিয়াদের ব্যাটিংয়ে...