Homeআন্তর্জাতিকটানা ৩ বছর সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরায়েল

টানা ৩ বছর সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরায়েল

Published on

Latest articles

দিলদার আছেন দর্শকের স্মৃতি, ভালোবাসা ও রিলসে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা দিলদার আজও দর্শকের স্মৃতিতে বেঁচে আছেন। মাঝেমাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তার...

সুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত

সুদানে পরিবহনের কাজে ব্যবহার হোত এমন একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের একটি...

সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এর বার্ষিক প্রতিবেদন মতে টানা তিন বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে গণহত্যার অভিযোগে অভিযুক্ত দেশ ইসরায়েল।

চলতি বছরে গাজায় ২৯ জন সাংবাদিক ইসরায়েলি সেনার হামলায় নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার এএফপির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্যারিস ভিত্তিক সংগঠনটি তাদের প্রতিবেদনে জানায়, এ বছর বিশ্বজুড়ে ৬৭জন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৬৬।

নিহতদের ৪৩ শতাংশই ইসরায়েলি সেনার হামলায় নিহত হয়েছেন। যার ফলে, ইসরায়েলকে ‘সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু’ আখ্যা দেয় আরএসএফ।

প্রকাশিত প্রতিবেদনে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নিহতদের তালিকাভুক্ত করা হয়েছে।

এ বছর সাংবাদিকদের ওপর হামলার সবচেয়ে বড় ঘটনাটি ঘটে ২৫ আগস্ট। গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি সেনা হামলা চালালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এপির দুই প্রদায়কসহ মোট পাঁচ সাংবাদিক নিহত হন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় গণহত্যামূলক হামলা শুরুর পর সব মিলিয়ে ২২০ সাংবাদিক ইসরায়েলি সেনার হাতে প্রাণ দিয়েছেন।

আরএসএফের প্রতিবেদনের তথ্য মতে, বিশ্বজুড়ে সাংবাদিক হত্যায় টানা তিন বছর ধরে শীর্ষে আছে ইসরায়েল।

এখনো ইসরায়েলি সেনাবাহিনীর কড়া প্রহরা ছাড়া বিদেশি সাংবাদিকদের গাজায় যাওয়ার অনুমতি নেই। এ ধরনের সফরের ক্ষেত্রেও খুঁটিনাটি বিষয়গুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকে।

ইসরায়েলের পরের অবস্থানে আছে মেক্সিকো। ২০২৫ সালে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হন। বামপন্থি প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম সাংবাদিকদের সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও চলতি বছরে নয় জন সাংবাদিক নিহত হন।

তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশ ইউক্রেন ও সুদান। দেশ দুটিতে যথাক্রমে তিন ও চারজন সাংবাদিক নিহত হন।

২০১২ সালে একক বছর হিসেবে সর্বোচ্চ ১৪২ সাংবাদিক নিহত হন। ওই বছর সিরিয়ার গৃহযুদ্ধ এই অস্বাভাবিক সংখ্যার জন্য মূলত দায়ী।

আরএসএফের প্রতিবেদনে বিশ্বজুড়ে কারাবন্দী সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করেছে।

সাংবাদিকদের আটকে রাখার দিক দিয়ে শীর্ষ দেশগুলো হলো চীন (১২১), রাশিয়া (৪৮) ও মিয়ানমার (৪৭)।

২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বিশ্বের ৪৭টি দেশে ৫০৩ জন সাংবাদিককে আটক রাখা হয়েছে।

More like this

দিলদার আছেন দর্শকের স্মৃতি, ভালোবাসা ও রিলসে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা দিলদার আজও দর্শকের স্মৃতিতে বেঁচে আছেন। মাঝেমাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে তার...

সুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত

সুদানে পরিবহনের কাজে ব্যবহার হোত এমন একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের একটি...

একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না দুইশ ছুঁতে। এরপর প্রোটিয়াদের ব্যাটিংয়ে...