Homeআন্তর্জাতিকঅনুমতি পেয়ে ভাই ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করলেন বোন উজমা

অনুমতি পেয়ে ভাই ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করলেন বোন উজমা

Published on

Latest articles

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

অবশেষে কারাবন্দি ভাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে দেখা করার অনুমতি পেয়েছেন বোন উজমা খান।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষের অনুমতি পেয়ে উজমা তার ভাইয়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে যান।

এসময় কারাগারের বাইরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থকরা জড়ো হন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের ওপর বিধিনিষেধের বিরুদ্ধে আজ ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের বাইরে পিটিআই সমর্থকরা বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের দাবি, গত কয়েকমাস ধরে ইমরানের পরিবার ও দলের নেতাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির মতে, গত ২৭ অক্টোবর থেকে কাউকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

পিটিআইয়ের বিক্ষোভের আগে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়।

ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়ার মধ্যেই গত সপ্তাহে ভারতের এবং আফগানিস্তানের সংবাদমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে যায়।

তবে পাকিস্তান সরকার এসব সংবাদকে তাৎক্ষণিকভাবে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করে।

কারা কর্তৃপক্ষও জানায় যে, ইমরান খান সুস্থ আছেন। 

২০২৩ সালের আগস্ট থেকে জেলে রয়েছেন ইমরান খান। তাকে ইতোমধ্যে রাষ্ট্রীয় উপহার আত্মসাৎ ও দুর্নীতির মামলায় ১৪ বছর কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদ আদালত। তার বিরুদ্ধে আরো শতাধিক মামলা রয়েছে। 

সম্প্রতি ইমরান খানের তিন বোন—নুরিন নিয়াজি, আলিমা খান ও ড. উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষের কাছে ইমরানের সঙ্গে দেখা করার জন্য বেশ কয়েকবার অনুমতি চান।

More like this

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের...