Homeবাংলাদেশশাহজালাল বিমানবন্দরের ভল্ট থেকে অস্ত্র চুরি

শাহজালাল বিমানবন্দরের ভল্ট থেকে অস্ত্র চুরি

Published on

Latest articles

সাগর সেন: রবীন্দ্র সংগীতকে সোনার খাঁচা থেকে মুক্ত করেছিলেন যিনি

১৯৫৮ সাল। অল ইন্ডিয়া রেডিওতে শ্রোতারা প্রথম শুনলেন এক নতুন কণ্ঠ। মোলায়েম অথচ শক্তিশালী...

নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) নেওয়া নতুন গণমাধ্যম নীতিমালাকে 'মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি' হিসেবে...

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ট্রংরুমের ভল্ট থেকে আমদানি করা আগ্নেয়াস্ত্র চুরি হয়েছে। তবে কোন অস্ত্র, কয়টি চুরি হয়েছে, তা জানাতে পারেনি ভল্টের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ মঙ্গলবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৮ অক্টোবর ভল্টের তালা ভাঙা অবস্থায় দেখতে পায় বিমানের নিরাপত্তা বিভাগ। ভেতরের অস্ত্র চুরি হয়েছে, এই সন্দেহে সেদিনই বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. জামাল হোসেন।

বোসরা ইসলাম বলেন, চুরি যাওয়া অস্ত্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা হয়েছিল। তবে কোন বাহিনীর জন্য এবং কয়টি অস্ত্র আনা হয়েছিল, তা জানাতে পারেননি তিনি। 

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট থানা ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এ ঘটনার তদন্ত করছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, জিডিতে কতগুলো অস্ত্র চুরি হয়েছে, তা উল্লেখ করা হয়নি। তবে ভল্টে থেকে যাওয়া অন্যান্য অস্ত্রগুলো বিমানবন্দর থানায় রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে বিমানের নিরাপত্তা বিভাগের একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।
 
More like this

সাগর সেন: রবীন্দ্র সংগীতকে সোনার খাঁচা থেকে মুক্ত করেছিলেন যিনি

১৯৫৮ সাল। অল ইন্ডিয়া রেডিওতে শ্রোতারা প্রথম শুনলেন এক নতুন কণ্ঠ। মোলায়েম অথচ শক্তিশালী...

নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) নেওয়া নতুন গণমাধ্যম নীতিমালাকে 'মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি' হিসেবে...

নেপালের বিপক্ষে প্রথম একাদশে নেই শমিত

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ...