Homeখেলাপ্রথম ওভারে উইকেট নেওয়ার পর পড়ল টানা তিন ক্যাচ

প্রথম ওভারে উইকেট নেওয়ার পর পড়ল টানা তিন ক্যাচ

Published on

Latest articles

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

বাংলাদেশের ফিল্ডাররা কি হাতে মাখন মেখে ফিল্ডিং করতে নেমেছেন? এমন প্রশ্ন করে বসতেই পারেন কোন সমর্থক। টেস্ট ক্রিকেটে যেখানে প্রতিটি উইকেটের জন্য খাটতে হয় বিস্তর, সেখানে কিনা টানা তিন ওভারে তিনটি ক্যাচ হাত ফসকে বেরিয়ে গেল।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুটা হয় দারুণ। সফরকারী আয়ারল্যান্ড অধিনায়ককে ইনিংসের চতুর্থ  বলেই এলবিডব্লিউ করে বিদায় করেন হাসান মাহমুদ।

হাসান স্যুয়িং পাচ্ছিলেন প্রথম থেকে, আরেক পাশে গতির তোড় তুলছিলেন নাহিদ রানা। দুই পেসার মিলে তৈরি করলেন একের পর এক সুযোগ। সেসব হাতছাড়া করার মিছিলও যেন চলতে থাকল।

আয়ারল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিংয়ে দুবার জীবন দিল বাংলাদেশ। জীবন পেলেন অভিষিক্ত ক্যাডে কারমাইকেল। চতুর্থ ওভারে নাহিদের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেন ৯ রানে থাকা স্টার্লিং। নিচু হওয়া ক্যাচ মুঠোয় জমাতে পারেননি সাদমান ইসলাম।

পরের ওভারে কারমাইকেলকে জীবন দেন তাইজুল ইসলাম। হাসান মাহমুদের বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়েও ১০ রানে বেঁচে যান কারমাইকেল। ৬ষ্ঠ ওভারে আবার হতাশা। এবার নাহিদের বলে গালিতে সহজ সুযোগ পান মেহেদী হাসান মিরাজ। ভালো ফিল্ডার বলে পরিচিত মিরাজ হাতে জমাতে পারেননি বল, তখনো ৯ রানেই ছিলেন স্টার্লিং।

প্রথম ঘন্টায় প্রথম ওভারে বিপর্যয় ছাড়া সুযোগ পেয়ে ১০ ওভারে ১ উইকেটে ৪৪ রান।

More like this

টিকা না নেওয়ায় অ্যাতলেতিকো ত্রয়ীকে পাচ্ছে না আর্জেন্টিনা

আগামী শুক্রবার অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচটি...

নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন পুলিশের ৪৮ হাজার সদস্য

বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্য এ পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ নিয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স...

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোররা আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের...