Homeবাণিজ্য১২২.৭৫ টাকা দরে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১২২.৭৫ টাকা দরে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Published on

Latest articles

নিরহংকার নায়ক ছিলেন জাভেদ: রোজিনা

নায়ক ইলিয়াস জাভেদ ও নায়িকা রোজিনা অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত সিনেমাগুলো দর্শকদের...

ইউক্রেনের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ শনিবার একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ সময় কর্তৃপক্ষ সতর্ক করে...

রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয় বলে বাংলাদেশ ব্যাংক সূত্র নিশ্চিত করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, মার্চে প্রবাসী আয়ের প্রবাহ সর্বকালের সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বা ৩৭৫ কোটি টাকা ছিল।

মূলত ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবারের কাছে রেকর্ড পরিমাণ টাকা পাঠানোয় এই প্রবৃদ্ধি দেখা গেছে।

এছাড়া, ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিলের মধ্যে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২ শতাংশ বেশি।

দেড় মাস পর গতকাল বুধবার বাজার থেকে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৭০ মিলিয়ন ডলার কেনা হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আজকের লেনদেনের ফলে এপ্রিল মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ১২০ মিলিয়ন ডলারে।

সব মিলিয়ে বর্তমান অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত বাজার থেকে মোট ৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে আজ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দুদিন আগেও ছিল ৩৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

More like this

নিরহংকার নায়ক ছিলেন জাভেদ: রোজিনা

নায়ক ইলিয়াস জাভেদ ও নায়িকা রোজিনা অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত সিনেমাগুলো দর্শকদের...

ইউক্রেনের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ শনিবার একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ সময় কর্তৃপক্ষ সতর্ক করে...

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টে ভূমিকম্পের আতঙ্ক

আয়ারল্যান্ডের ইনিংসের ৫৬তম ওভারের খেলা চলছিল তখন। ওভারের তৃতীয় বলটি করার প্রস্তুতি নিচ্ছিলেন মেহেদী...