Homeআন্তর্জাতিকসুদানে সেনা হাসপাতালে ড্রোন হামলা, নিহত ৭

সুদানে সেনা হাসপাতালে ড্রোন হামলা, নিহত ৭

Published on

Latest articles

ঢাকা চলচ্চিত্র উৎসব: সেরা সিনেমা ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ও ‘কুরাক’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর শেষ হয়েছে। এবার বাংলাদেশ প্যানারোমা সেকশনে (পূর্ণদৈর্ঘ্য) সেরা...

আমাদের মাথায় শুধু ফুটবল: ঢাকায় নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ভারত

রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতির মধ্যে ঢাকায় পা রাখতেই ভারতীয় ফুটবলাররা পেয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা। আর সেটিই...

সুদানের দক্ষিণ কোরদোফান অঞ্চলের অবরুদ্ধ শহর ডিলিং-এ একটি সেনা হাসপাতালে ড্রোন হামলায় ৭ বেসামরিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে আজ রোববার রাতে সংবাদ সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক এএফপিকে জানান, নিহতদের মধ্যে রোগী এবং তাদের আত্মীয়-স্বজনরা রয়েছেন।

তিনি আরও জানান, হাসপাতালটিতে সামরিক সদস্যদের পাশাপাশি ডিলিং শহর ও এর আশেপাশের বাসিন্দাদেরও সেবা দেয়া হতো।

সুদানের দক্ষিণ কোরদোফান অঞ্চলের সীমান্তে অবস্থিত ডিলিং শহরটি বর্তমানে সরকারি সেনাবাহিনীর (এসএএফ) নিয়ন্ত্রণে থাকলেও চারপাশ থেকে এটিকে অবরুদ্ধ করে রেখেছে আধাসামরিক বাহিনী—পার্লামেন্টারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)।

গত তিন বছর ধরে এ অঞ্চলে দুই বাহিনীর মধ্যে সংঘাত চলছে।

মাত্র একদিন আগে একই অঞ্চলে ডিলিং শহর থেকে ১২০কিলোমিটার দক্ষিণে কাদুগলি শহরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত হয় ৬ বাংলাদেশী শান্তিরক্ষী।  

More like this

ঢাকা চলচ্চিত্র উৎসব: সেরা সিনেমা ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ও ‘কুরাক’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর শেষ হয়েছে। এবার বাংলাদেশ প্যানারোমা সেকশনে (পূর্ণদৈর্ঘ্য) সেরা...

আমাদের মাথায় শুধু ফুটবল: ঢাকায় নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ভারত

রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতির মধ্যে ঢাকায় পা রাখতেই ভারতীয় ফুটবলাররা পেয়েছেন সর্বোচ্চ নিরাপত্তা। আর সেটিই...

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিলেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত

নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে ব্যাখ্যা দিয়েছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) চেয়ারম্যান মো....