Homeবিনোদনসালমান শাহের ৩ সিনেমার বিশেষ প্রদর্শনী

সালমান শাহের ৩ সিনেমার বিশেষ প্রদর্শনী

Published on

Latest articles

‘সুলতানের কৃষি জিজ্ঞাসা’ পাণ্ডুলিপি উপস্থাপন ও পাঠ পর্যালোচনা

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনের ধারাবাহিকতায় লেখক ও গবেষক পাভেল পার্থর গবেষণা 'সুলতানের...

এআই দৌড়ে টিকতে যে কৌশল হাতে নিয়েছে গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে একসময় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিলেও আবারও পিছিয়ে পড়েছে গুগলের...

বাংলা চলচ্চিত্রে ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। প্রায় তিন দশক আগে চলে গেলেও দর্শকের ভালোবাসা আর স্মৃতিতে এখনও জীবন্ত তিনি।

সালমান শাহের সিনেমা মানেই আলাদা এক অনুভূতির নাম। বেশিরভাগ সিনেমাই দর্শকের হৃদয়ে গেঁথে আছে। তারপরও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে নিয়মিতভাবে দেখানো হয় তার অভিনীত সিনেমা।

এরই ধারাবাহিকতায় পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাস আয়োজন করেছে সপ্তাহব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।

‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামে আয়োজিত এই উদ্যোগে বড় পর্দায় দেখানো হচ্ছে তার অভিনীত দর্শকপ্রিয় তিন সিনেমা।

এগুলো হলো ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’। সিনেমা তিনটি পরিচালনা করেছেন যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ।

লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানিয়েছে, সালমান শাহ ছিলেন এমন একজন নায়ক, যিনি শুধু সফল সিনেমা উপহার দেননি বরং পুরো একটি প্রজন্মের রুচি ও ভাবনায় প্রভাব ফেলেছেন।

তার অভিনয় ও ব্যক্তিত্ব আজও সিনেমাপ্রেমীদের আবেগাপ্লুত করে।

লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন প্রতিটি চলচ্চিত্রের দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। বিশেষ এই আয়োজন চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।

More like this

‘সুলতানের কৃষি জিজ্ঞাসা’ পাণ্ডুলিপি উপস্থাপন ও পাঠ পর্যালোচনা

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উদযাপনের ধারাবাহিকতায় লেখক ও গবেষক পাভেল পার্থর গবেষণা 'সুলতানের...

এআই দৌড়ে টিকতে যে কৌশল হাতে নিয়েছে গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে একসময় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিলেও আবারও পিছিয়ে পড়েছে গুগলের...

গাছ লাগানোর সাফল্য নয়, বাঁচানোর হিসাব চাই

বর্ষাকাল এলেই আব্বা আমাকে নিয়ে নওগাঁর গ্রামের বাড়িতে আম, কাঁঠালসহ নানা ফলদ গাছের চারা...