Homeখেলাসাকিবকে ছাড়িয়ে চূড়ায় তাইজুল

সাকিবকে ছাড়িয়ে চূড়ায় তাইজুল

Published on

Latest articles

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজের অনুমতি পাবে না

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি আরব সরকার। বিষয়টি নিশ্চিতে প্রত্যেক হজযাত্রীর...

রপ্তানিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গ্লোবাল সাউথের দেশগুলোকে নতুন করে ভাবতে হবে কেন?

নব্য উদারবাদ (নিওলিবারেলিজম) ও রপ্তানিনির্ভর প্রবৃদ্ধির সীমাবদ্ধতা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন...

আগের দিন প্রথম ইনিংস চার উইকেট নিয়ে সাকিব আল হাসানের পাশে বসেছিলেন তাইজুল ইসলাম। টেস্টে দেশের হয়ে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। দ্বিতীয় ইনিংসে শুরুতে উইকেট নিয়ে চূড়ায় নাম লেখালেন তাইজুল।

৫০৯ রানের লক্ষ্য নিয়ে নামা আয়ারল্যান্ড ইনিংসের ৬ষ্ঠ ওভারে হানা দেন তাইজুল। ভেতরে ঢোকা বলে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে এলবিডব্লিউ করে ২৪৭ নম্বর উইকেট পান বাঁহাতি স্পিনার। সাকিবের ২৪৬ উইকেট পেছনে ফেলে তাইজুল এখন টেস্টে বাংলাদেশের সফলতম বোলার।

পরের ওভারে পল স্টার্লিংকে ক্যাচ বানিয়ে ইনিংস দ্বিতীয় উইকেট পান তাইজুল। ৫০৯ রানের লক্ষ্যে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে আয়ারল্যান্ড।

শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। বিশাল পুঁজি নিয়ে এখন ম্যাচ জেতার কাজ সারছেন তাইজুলরা।

২০১৪ সালে টেস্টে অভিষেক করা তাইজুল শুরু থেকেই আলো ছড়িয়ে এক সময় হয়ে উঠেন দলের অন্যতম ভরসা। ঘরের মাঠে খেলা হলে তাইজুলই এখন বাংলাদেশের মূল বোলার।

৫৭ টেস্টে সাকিবকে ছাড়িয়ে যেতে ৩১.০২ গড়ে উইকেট পেয়েছেন তাইজুল।

More like this

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজের অনুমতি পাবে না

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি আরব সরকার। বিষয়টি নিশ্চিতে প্রত্যেক হজযাত্রীর...

রপ্তানিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গ্লোবাল সাউথের দেশগুলোকে নতুন করে ভাবতে হবে কেন?

নব্য উদারবাদ (নিওলিবারেলিজম) ও রপ্তানিনির্ভর প্রবৃদ্ধির সীমাবদ্ধতা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন...

সয়াবিন তেলের আমদানি ব্যাপকভাবে কমেছে

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে সয়াবিন তেলের আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে,...