Homeবিনোদনশাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু, নায়িকা জ্যোতির্ময়ী-ফারিণ-সাবিলা

শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু, নায়িকা জ্যোতির্ময়ী-ফারিণ-সাবিলা

Published on

Latest articles

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

আবারো সীমান্ত সংঘর্ষে জড়াল আফগানিস্তান ও পাকিস্তান। শুক্রবার গভীর রাতে দুই দেশের বাহিনীর মধ্যে...

বাইসাইকেল কিক ও পানেনকা শটে গোল করেও বাংলাদেশকে জেতাতে পারলেন না হামজা

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে মনে রাখার মতো দুটি দর্শনীয় গোল করলেন হামজা চৌধুরী। লেস্টার...

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলেছিল। এমনকি ভিসা জটিলতায় শুটিং শুরু নিয়ে সংশয় ছিল। কারণ দেশের বাইরেও সিনেমাটির দৃশ্যধারণ করা হবে।

তবে সংশয় কাটিয়ে আজ মঙ্গলবার থেকে ঢাকায় ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু হয়েছে।

প্রিন্সের নির্মাতা আবু হায়াত মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, শাকিব খান আগামী সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় শুটিংয়ে অংশ নেবেন। অন্যরা আজ থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন। ঢাকায় চারদিন শুটিং হয়ে, তারপর বাকি কাজ হবে শ্রীলঙ্কায়।

শোনা গিয়েছিল, ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর। তবে নির্মাতা হায়াত আগেই স্পষ্ট করেছিলেন, এটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়।

তার ভাষ্য, ‘এটা স্রেফ গুজব ছাড়া কিছু নয়।’

আসন্ন ঈদুল ফিতরে ‘প্রিন্স’ মুক্তির কথা। এই সিনেমাতে শাকিবের সঙ্গে থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।

এছাড়া আরও অভিনয় করছেন, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ অনেকে।

সিনেমাটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে এবং প্রযোজনা করছেন শিরিন সুলতানা।

More like this

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

আবারো সীমান্ত সংঘর্ষে জড়াল আফগানিস্তান ও পাকিস্তান। শুক্রবার গভীর রাতে দুই দেশের বাহিনীর মধ্যে...

বাইসাইকেল কিক ও পানেনকা শটে গোল করেও বাংলাদেশকে জেতাতে পারলেন না হামজা

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে মনে রাখার মতো দুটি দর্শনীয় গোল করলেন হামজা চৌধুরী। লেস্টার...

পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলির সন্ধান দিলে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার

পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করলে পুরস্কার দেবে সরকার।আজ বুধবার এক...