Homeবাংলাদেশরাজধানীতে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

Published on

Latest articles

ইরান যুদ্ধের আগেই পেট্রোলিয়ামের আমদানি ব্যয় বেড়েছে ৫২ শতাংশ

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশের পেট্রোলিয়ামের আমদানি ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ৫২...

অভিনব কাশ্যপের বিরুদ্ধে সালমান খানের মানহানি মামলা, যা বলল আদালত

বলিউড অভিনেতা সালমান খান ও নির্মাতা অভিনব কাশ্যপের মধ্যে চলমান মানহানির মামলার রায় দিয়েছেন...

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এছাড়া আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিলেন।

তালেবুর রহমান আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

More like this

ইরান যুদ্ধের আগেই পেট্রোলিয়ামের আমদানি ব্যয় বেড়েছে ৫২ শতাংশ

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে বাংলাদেশের পেট্রোলিয়ামের আমদানি ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ৫২...

অভিনব কাশ্যপের বিরুদ্ধে সালমান খানের মানহানি মামলা, যা বলল আদালত

বলিউড অভিনেতা সালমান খান ও নির্মাতা অভিনব কাশ্যপের মধ্যে চলমান মানহানির মামলার রায় দিয়েছেন...

তুরস্কে বড়দিনে হামলার হুমকি, আইএস সন্দেহে গ্রেপ্তার ১১৫

তুরস্কে বড়দিন ও বছর শেষের ছুটিতে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ইসলামিক স্টেটের (আইএস)...