Homeবাণিজ্যমে মাসে রপ্তানি কমেছে ৭ শতাংশ

মে মাসে রপ্তানি কমেছে ৭ শতাংশ

Published on

Latest articles

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ফার্স্টলুকে ট্রেনযাত্রায় নানা চরিত্রের গল্প

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’...

মাদুরোর ড্রাগ কার্টেল সংশ্লিষ্টতার অভিযোগ থেকে সরে এল মার্কিন বিচার বিভাগ

ভেনেজুয়েলার শীর্ষ মাদক পাচার চক্র বলে দাবিকৃত 'কার্টেল দে লস সোলস'-এর বাস্তবে কোনো অস্তিত্ব...

প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান কমে যাওয়ার কারণে মে মাসে বাংলাদেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমে ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আজ বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবি জানায়, মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

চলতি অর্থবছরের জুলাই-মে পর্যন্ত পোশাকের চালান কমে যাওয়ার কারণে সার্বিক রপ্তানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ। এতে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

এ সময়ে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ৪১ শতাংশ কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন হয়েছে।

এর আগে, টানা ৮ মাস পতনের পর গত এপ্রিলে রপ্তানি ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু মে মাসে রপ্তানি কমে যাওয়ায় ইতিবাচক ধারা বজায় রাখা সম্ভব হয়নি।

More like this

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার ফার্স্টলুকে ট্রেনযাত্রায় নানা চরিত্রের গল্প

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’...

মাদুরোর ড্রাগ কার্টেল সংশ্লিষ্টতার অভিযোগ থেকে সরে এল মার্কিন বিচার বিভাগ

ভেনেজুয়েলার শীর্ষ মাদক পাচার চক্র বলে দাবিকৃত 'কার্টেল দে লস সোলস'-এর বাস্তবে কোনো অস্তিত্ব...

মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

১২ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচটিতে...