Homeবাংলাদেশমাদারগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ আরও ২

মাদারগঞ্জে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ আরও ২

Published on

Latest articles

বিয়ে করেছেন সামান্থা

দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু বিয়ে করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম...

মাদুরোকে ‘সাদ্দাম’ ভাবছেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে দূরত্ব প্রায় ৩ হাজার কিলোমিটার হলেও এই দুই দেশকে প্রতিবেশী...

জামালপুরের মাদারগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৫ শিশুর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামে ঝিনাই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ডুবে যাওয়া ২ শিশু এখনো নিখোঁজ আছে। শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা তাদের খুঁজতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা হলো মরিয়ম (১১), আবু হোসেন (৭) ও নরিন (৯)।

ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘বিকেলে ৬ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে যায়। তাদের মধ্যে ইয়াসিন নামের এক শিশু সাঁতরে তীরে উঠতে পারলেও অপর ৫ জন নদীতে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।’

ওসি জানান, নিখোঁজ ২ শিশু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
 

More like this

বিয়ে করেছেন সামান্থা

দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু বিয়ে করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম...

মাদুরোকে ‘সাদ্দাম’ ভাবছেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে দূরত্ব প্রায় ৩ হাজার কিলোমিটার হলেও এই দুই দেশকে প্রতিবেশী...

চ্যাম্পিয়ন্স লিগে জায়ান্টদের লড়াই

লিভারপুল ও রিয়াল মাদ্রিদ আবারও জাগিয়ে তুলেছে তাদের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। আবার পিএসজি ও বায়ার্ন...