Homeবাণিজ্যব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত বিধান বাতিল করা হবে: অর্থমন্ত্রী

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত বিধান বাতিল করা হবে: অর্থমন্ত্রী

Published on

Latest articles

শেখ মেহেদীর দারুণ বোলিংয়ের পর বাংলাদেশের লক্ষ্য ১৭১

আগ্রাসী শুরুতে উড়ছিল আয়ারল্যান্ড, দুইশোর সম্ভাবনায় থাকা দলটির ডানা টেনে ধরেন শেখ মেহেদী হাসান।...

ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ঘর থেকে ডেকে নিয়ে আবদুল্লাহ আল মাসুদ (৩২) নামে এক যুবককে...

ব্যাংক রেজল্যুশন আইনের বহুল আলোচিত—পুরোনো মালিকদের অংশীদারত্ব দাবি করার সুযোগ রাখা বিধানটি বাতিল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শের পর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার দুপুরে জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি।
 

ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(এ) ধারা অনুযায়ী, একীভূত হওয়া বা একীভূতকরণের জন্য তালিকাভুক্ত ব্যাংকের সাবেক মালিকরা তুলনামূলক সহজ শর্তে আবারও ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ পান। 

এ বিধানকে সাবেক অন্তর্বর্তী সরকারের ব্যাংক খাতের সংস্কার থেকে সরে আসার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আইন অনুযায়ী, একীভূত হওয়া বা একীভূতকরণের তালিকাভুক্ত ব্যাংকের সাবেক পরিচালক বা মালিকেরা সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া মূলধন সহায়তার ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম পরিশোধ করে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। বাকি ৯২ দশমিক ৫ শতাংশ অর্থ দুই বছরের মধ্যে ১০ শতাংশ সরল সুদে পরিশোধ করতে হবে।

More like this

শেখ মেহেদীর দারুণ বোলিংয়ের পর বাংলাদেশের লক্ষ্য ১৭১

আগ্রাসী শুরুতে উড়ছিল আয়ারল্যান্ড, দুইশোর সম্ভাবনায় থাকা দলটির ডানা টেনে ধরেন শেখ মেহেদী হাসান।...

ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ঘর থেকে ডেকে নিয়ে আবদুল্লাহ আল মাসুদ (৩২) নামে এক যুবককে...

রোগ প্রতিরোধে জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ: এআই গবেষণা, নতুন শিল্প ও কর্মসংস্থানের সম্ভাবনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপান সফরে আসছেন। এই সফর দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ককে নতুন...