Homeখেলানারী বিশ্বকাপ ফাইনাল: টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

নারী বিশ্বকাপ ফাইনাল: টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা

Published on

Latest articles

পড়ার ঘরের যে বৈঠক থেকে এসেছিল যুদ্ধের মোড় ঘোরানো সিদ্ধান্ত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নানা স্তরের কৃতিত্ব নিয়ে বিস্তর রেষারেষি থাকলেও খুব সম্ভবত মুজিবনগর সরকার...

বেনাপোলে ২ মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকার সুপারি

ভারতের কাস্টমস কর্তৃপক্ষের জটিলতায় বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে আটকে আছে সুপারি বোঝাই...

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর অনুষ্ঠিত হলো আইসিসি নারী বিশ্বকাপের ফাইনালের টস। ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌরের বিপক্ষে ভাগ্য পরীক্ষায় সফল হলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। বৃষ্টি থামলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তিনি অনুমিতভাবে বেছে নিলেন আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

রোববার নাবি মুম্বাইয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত সূচি অনুসারে, বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি বাগড়া দেওয়ায় ব্যাট-বলের দ্বৈরথ মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।

বারের আসরের সেমিফাইনাল ও ফাইনালের জন্য দুই ঘণ্টা বাড়তি সময় রাখা হয়েছে। তাই সাড়ে পাঁচটায় খেলা শুরু হওয়ায় কোনো ওভার কমানো হয়নি। তাছাড়া, ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি বৃষ্টির কারণে এদিন ম্যাচ শেষ না করা যায়, তাহলে খেলা বন্ধ হওয়ার মুহূর্ত থেকে আগামীকাল পুনরায় শুরু হবে।

নারী বিশ্বকাপের এটি ১৩তম আসর। আগের ১২টির মধ্যে সাতটিতেই চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। চারবার শিরোপা উঁচিয়ে ধরেছে ইংল্যান্ড। এই দুটি দল এবার ছিটকে গেছে সেমিফাইনাল থেকে। আর বাকি একবার ট্রফির স্বাদ নিয়েছে নিউজিল্যান্ড। ফলে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে যে দলই শিরোপা জিতুক, নারী ওয়ানডে বিশ্বকাপ দেখবে নতুন চ্যাম্পিয়ন।

সেমিতে অস্ট্রেলিয়াকে হারানো ভারত ও ইংল্যান্ডকে হারানো দক্ষিণ আফ্রিকা একাদশ ধরে রেখেছে। তাই কোনো পরিবর্তন আসেনি।

ভারত একাদশ: শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগেজ, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ, দীপ্তি শর্মা, আমানজোত কৌর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণী ও রেনুকা সিং।

দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক), টাজমিন ব্রিটস, আন্নেকে বশ, সুনে লুস, মারিজান কাপ, আনেরি ডের্কসেন, সিনালো জাফতা, ক্লোয়ি ট্রাইয়ন, নাডিন ডি ক্লার্ক, আয়াবঙ্গা খাকা ও ননকুলুলেকো এমলাবা।

More like this

পড়ার ঘরের যে বৈঠক থেকে এসেছিল যুদ্ধের মোড় ঘোরানো সিদ্ধান্ত

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নানা স্তরের কৃতিত্ব নিয়ে বিস্তর রেষারেষি থাকলেও খুব সম্ভবত মুজিবনগর সরকার...

বেনাপোলে ২ মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকার সুপারি

ভারতের কাস্টমস কর্তৃপক্ষের জটিলতায় বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে আটকে আছে সুপারি বোঝাই...

বিয়ে করেছেন সামান্থা

দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু বিয়ে করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম...