Homeবাংলাদেশদলগুলোর সঙ্গে ইসির নির্বাচনী সংলাপ শুরু ১৩ নভেম্বর

দলগুলোর সঙ্গে ইসির নির্বাচনী সংলাপ শুরু ১৩ নভেম্বর

Published on

Latest articles

গণমাধ্যমকে সীমাবদ্ধ করবে খসড়া সাইবার আইন

প্রথমেই যে বিষয়ে জনগণ এবং বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো,...

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকারের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের বাছাই...

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

সংলাপে সব নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেবে বলে জানিয়েছে কমিশন।

তবে আওয়ামী লীগের শরিক রাজনৈতিক দলগুলো এই সংলাপে থাকবে কি না, তা জানাতে পারেনি ইসি (ইসি)।

আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এসব কথা জানান।

তিনি বলেন, ‘সব নিবন্ধিত দল নিয়েই করতে হবে আলোচনা। ১৩ তারিখের আলোচনায় কাদের ডাকা হবে এখন পর্যন্ত ঠিক করিনি। পর্যায়ক্রমে এটা জানাব।’

আলোচনার আগেই আরপিও ও আচরণবিধি সংশোধনী করে কেন ইসি গেজেট প্রকাশ করল, এমন প্রশ্নের জবাব দেননি ইসি সচিব।

জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কি না, জানতে চাইলে ‘বিষয়টি এড়িয়ে গিয়ে’ ইসি সচিব বলেন, ‘কাদের ডাকব এখনো ঠিক করিনি। আলোচনা করে এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। ধাপে ধাপে জানতে পারবেন।’

দলগুলোর সঙ্গে ইসির কী বিষয়ে আলোচনা হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আরপিও এবং আচরণবিধিতে যেসব পরিবর্তন আনা হয়েছে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাদের বক্তব্য শুনব।’

দলগুলোর সঙ্গে সংলাপের পর মতামতের ভিত্তিতে আরপিও ও আচরণবিধিতে পুনরায় সংশোধন করা হবে কি না, জানতে চাইলে ইসি সচিব আখতার ‘অপেক্ষা’ করতে বলেন।

বাগেরহাটের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘বাগেরহাটে আসন আগে ৪টি ছিল। সেটা কমিয়ে ৩টি করে নির্বাচন কমিশন গেজেট করেছিল। আদালত ওই সিদ্ধান্ত বাতিল করে ৪টি পুনর্বহাল করেছে। সিদ্ধান্ত পাওয়ার পর কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবে যে আপিলে যাবে নাকি মেনে নেবে।’

ইসি সচিব জানান, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিষয়ে প্রায় ৩০টির বেশি আবেদন আদালত পর্যন্ত গেছে।

সীমানার জটিলতার কারণে নির্বাচনে প্রভাব পড়বে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘পড়তে পারে, কেননা সীমানার ব্যাপারটা প্রাসঙ্গিকভাবে নির্ভর করছে আদালতের আদেশ কীভাবে কমিশন পর্যালোচনা করবে বা তার পরবর্তী পদক্ষেপটা কীভাবে নেবে সেটার ওপর।’

১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে সংলাপ আয়োজন করা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমাদের ব্যবস্থা রাখব। সংলাপ-আলোচনা-মতবিনিময় যেটাই বলি না কেন, ১৩ তারিখে আমরা নিশ্চয়ই সেটা করব।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অতীতেও বলেছি, আজকেও বলছি, গণভোট সম্পর্কে নির্বাচন কমিশনে বা ইসি সচিবালয় পর্যায়ে এখনো পর্যন্ত কোন নির্দেশনা বা আলোচনা পাইনি।’ 

ইসির প্রতি রাজনৈতিক দলগুলোর অনাস্থা সংক্রান্ত প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আশা করি সব দল পজিটিভ রেসপন্স করবেন। আমরা আগাগোড়া দুটা বিষয়ে একটু পিছিয়ে ছিলাম। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় বা সংলাপ। আর দ্বিতীয়টা পর্যবেক্ষকদের নিবন্ধন। এই দুটি বিষয়ে আমরা পিছিয়ে আছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধির গেজেট গতকাল সোমবার মাঝরাতে প্রকাশ করে ইসি। 

আচরণবিধিতে কী কী পরিবর্তন এসেছে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। একটা আসনে একটা জনসভায় একজন প্রার্থী তিনটির বেশি মাইক ব্যবহার করতে পারবেন না। তবে প্রার্থী একাধিক জনসভা একটার পর একটা করলে, তিনটা করে মাইক ব্যবহার করতে পারবেন। সেখানে বাধা নেই।’ 

‘লিফলেট করা যাবে। ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে। চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোনো স্থাপনা তৈরি করা যাবে না,’ বলেন তিনি।

More like this

গণমাধ্যমকে সীমাবদ্ধ করবে খসড়া সাইবার আইন

প্রথমেই যে বিষয়ে জনগণ এবং বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো,...

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

দেশের তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সরকারের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের বাছাই...

অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআই, জানালেন আলবানিজ

অস্ট্রেলিয়া সরকারের একটি ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করেছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি একটি কৃত্রিম...