Homeবাণিজ্যকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

কাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

Published on

Latest articles

বেনাপোলে ২ মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকার সুপারি

ভারতের কাস্টমস কর্তৃপক্ষের জটিলতায় বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে আটকে আছে সুপারি বোঝাই...

বিয়ে করেছেন সামান্থা

দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু বিয়ে করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম...

বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে আগামীকাল ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে।

আজ কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের জন্য অনুমতি দেওয়া হবে।

এতে বলা হয়েছে, গত ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল পুনরায় আবেদন করতে পারবেন।

একজন আমদানিকারক একবার আবেদনের সুযোগ পাবেন বলে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়েছে, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ শনিবার রাজধানীর বাজারে এক কেজি পেঁয়াজের ১৫০ টাকায় বিক্রি হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা দাম বেড়েছে পেঁয়াজের।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, নতুন পেঁয়াজ এখনো বাজারে আসতে শুরু করেনি। অন্যদিকে পেঁয়াজ আমদানির অনুমতি মেলেনি। তাই পেঁয়াজের দাম বেড়েছে।

 

More like this

বেনাপোলে ২ মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকার সুপারি

ভারতের কাস্টমস কর্তৃপক্ষের জটিলতায় বেনাপোল স্থলবন্দরে প্রায় দুই মাস ধরে আটকে আছে সুপারি বোঝাই...

বিয়ে করেছেন সামান্থা

দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু ও জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরু বিয়ে করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম...

মাদুরোকে ‘সাদ্দাম’ ভাবছেন ট্রাম্প?

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে দূরত্ব প্রায় ৩ হাজার কিলোমিটার হলেও এই দুই দেশকে প্রতিবেশী...