Homeবাংলাদেশইঞ্জিনে আগুন, ২ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোণা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ইঞ্জিনে আগুন, ২ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোণা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Published on

Latest articles

আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

সামরিক অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে।আজ শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

আয়ারল্যান্ড সিরিজে নেই তাসকিন-শামিম

আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বড় রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের...

ময়মনসিংহ-নেত্রকোণা রুটে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ ও বিসকার মাঝামাঝি এলাকায় যাত্রীবাহী বলাকা কমিউটারের ইঞ্জিনে আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আক্তার বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোণা উদ্দেশে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায়, ট্রেন থামানো হয়। যে কারণে ময়মনসিংহ-নেত্রকোণা লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।’

‘ঘটনাস্থলে বিকল্প ইঞ্জিন পাঠানো হলে দুপুর সাড়ে ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি,’ বলেন তিনি।

More like this

আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

সামরিক অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে।আজ শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

আয়ারল্যান্ড সিরিজে নেই তাসকিন-শামিম

আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বড় রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের...

পল্টনে ৮ দলের সমাবেশ চলছে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা...