Homeখেলাআমিরুলের হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

আমিরুলের হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

Published on

Latest articles

একটি দল ধর্মের নামে ব্যবসা করে, তারা চায় নারীরা যেন অন্দরমহলে বন্দি থাকে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি দল ধর্মের নামে ব্যবসা করে...

তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত?

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ ও আন্দোলনের মুখে সরকার নভেম্বরের শুরুতে মজুরি বোর্ড গঠন...

হ্যাটট্রিক করলেন ড্র্যাগ ও ফ্লিক বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। অসাধারণ পারফরম্যান্সে জিতলেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তার নৈপুণ্যের দিনে বেশ লড়াই করলেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।

প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের অভিযান শুরু হয়েছে হার দিয়ে। শনিবার ভারতের চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এফ’ পুলের ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২১ দলের কাছে ৫-৩ গোলে পরাস্ত হয়েছে তারা। খেলার ১৪, ৪৩ ও ৫৯তম মিনিটে গোল করে হ্যাটট্রিকের স্বাদ নেন আমিরুল।

এই নিয়ে দ্বাদশবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে খেলছে অস্ট্রেলিয়া। ১৯৯৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে তারা হয়েছিল চ্যাম্পিয়ন। তাদের চেয়ে নামেভারে পিছিয়ে থাকলেও বাংলাদেশ একেবারে ছেড়ে কথা বলেনি।

ম্যাচের শুরুতেই যদিও পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। মাত্র ৪১তম সেকেন্ডে অলিভার উইলের ফিল্ড গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আমিরুল।

দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য সেই স্বস্তি টেকেনি। ১৮ থেকে ২৩— মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অজিরা। একে একে উদযাপন করেন ইয়ান গ্রোবেলার, ডিলান ব্রিক ও ডানকান জ্যাকসন। বাংলাদেশও সুযোগ পায়। তবে ৩০তম মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার অর্জন করলেও কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা।

তৃতীয় কোয়ার্টারের শেষদিকে ফের গোল করে ম্যাচে কিছুটা প্রাণ ফেরান আমিরুল। কিন্তু চতুর্থ কোয়ার্টারে কোনো চমক দেখাতে পারেনি বাংলাদেশ। ৪৮তম মিনিটে ডেকিন স্ট্যাঙ্গার অস্ট্রেলিয়ার হয়ে গোল করার পর ৫৯তম মিনিটে আমিরুল পূর্ণ করেন হ্যাটট্রিক। তবে ঘুরে দাঁড়ানোর পথ ততক্ষণে শেষ।

‘এফ’ পুলে বাংলাদেশের বাকি দুটি প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স অনূর্ধ্ব-২১ দল। আগামীকাল একই ভেন্যুতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ১১-১ গোলের বড় ব্যবধানে হেরেছে কোরিয়ানরা।

More like this

একটি দল ধর্মের নামে ব্যবসা করে, তারা চায় নারীরা যেন অন্দরমহলে বন্দি থাকে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে একটি দল ধর্মের নামে ব্যবসা করে...

তৈরি পোশাকশিল্পের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত?

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ ও আন্দোলনের মুখে সরকার নভেম্বরের শুরুতে মজুরি বোর্ড গঠন...

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত বিধান বাতিল করা হবে: অর্থমন্ত্রী

ব্যাংক রেজল্যুশন আইনের বহুল আলোচিত—পুরোনো মালিকদের অংশীদারত্ব দাবি করার সুযোগ রাখা বিধানটি বাতিল করা...