Homeবিনোদনআবার জুটি হচ্ছেন রাজ–মিম

আবার জুটি হচ্ছেন রাজ–মিম

Published on

Latest articles

ইসরায়েল-হামাস কি যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে

হামাস আগামী কয়েকদিনের মধ্যে গাজায় থাকা বাকি জিম্মিদের মরদেহ হস্তান্তর করবে বলে আশা করা...

অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত তারকাকে নিয়ে বাংলাদেশে আসছে ভারত

এশিয়ান কাপ ফুটবলে বাছাইপর্বে নিয়মরক্ষার ম্যাচ খেলতে বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ২৩...

সরকারি অনুদানপ্রাপ্ত ‘জীবন অপেরা’ সিনেমায় শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

এর আগে ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় এই জুটির রসায়ন পছন্দ করেছে দর্শক।

সম্প্রতি মিম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করেন। সেখানে অভিনেতার মুখ দেখা যায়নি, কেবল পেছন ফিরে দাঁড়িয়ে থাকা এক পুরুষ অবয়ব বোঝা যায়।

সেই ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’

এই এক লাইনের পোস্টেই মন্তব্যের ঘরে শুরু হয় আলোচনা। বেশির ভাগ ভক্তের ধারণা, ছবির মানুষটি শরিফুল রাজ।

পরিচালক আলভী আহমেদের লেখা ‘জীবন অপেরা’ উপন্যাস প্রকাশিত হয়েছে। সেখানে প্রধান চরিত্র রফিকের দুটি জীবনের মধ্যে যাতায়াত ও তার প্রথম প্রেম শারমিনের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়েছে।

সেখানে দেখা যায়, রফিক এক ভিন্ন জীবনে প্রবেশ করে, যেখানে শারমিন আবার তার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকে। বাস্তব ও কল্পনার সংমিশ্রণে লেখা এই গল্পে প্রেম ও মানবিক সিদ্ধান্তের নানা দিক উঠে এসেছে।

২০২৪–২৫ অর্থবছরে ৭৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। মূলধারার দর্শকদের জন্যই সিনেমাটি নির্মিত করা হচ্ছে।

নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের আশা, অনুদানের অর্থের পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগ যুক্ত করে সিনেমাটিকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিনেমা হিসেবে তৈরি করা হবে।

More like this

ইসরায়েল-হামাস কি যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে

হামাস আগামী কয়েকদিনের মধ্যে গাজায় থাকা বাকি জিম্মিদের মরদেহ হস্তান্তর করবে বলে আশা করা...

অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত তারকাকে নিয়ে বাংলাদেশে আসছে ভারত

এশিয়ান কাপ ফুটবলে বাছাইপর্বে নিয়মরক্ষার ম্যাচ খেলতে বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ২৩...

চট্টগ্রামে দিনব্যাপী মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট

দেশের বাইরের স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজমকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বন্দর নগরী চট্টগ্রামে...