Homeখেলাআনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় নেই নেইমার!

আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় নেই নেইমার!

Published on

Latest articles

বিবিসির চোখে ২০২৫-এর শীর্ষ ২৫ চলচ্চিত্র

বিবিসির চলচ্চিত্র সমালোচক ক্যারিন জেমস ও নিকোলাস বার্বার ২০২৫ সালের সবচেয়ে উল্লেখযোগ্য ও আলোচিত...

এবার জোহরান মামদানির হোয়াইট হাউস জয়

তিনি 'এলেন, দেখলেন এবং জয় করলেন'। তার হোয়াইট হাউস সফর সম্পর্কে এমনটি বললে অত্যুক্তি...

ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা। একের পর এক চোটে জর্জরিত এই তারকা ফুটবলার যতই চেষ্টা করুন না কেন, আগের ছন্দে ফিরতে পারছেন না। এবার সেই আলোচনায় আরও এক ধাপ এগিয়ে এসেছে বড় খবর -ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নাকি নেইমারকে আর আগামী বিশ্বকাপের পরিকল্পনায় রাখছেন না।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলে খ্যাতনামা সাংবাদিক রদ্রিগো মাত্তোস জানিয়েছেন, নেইমারের শারীরিক প্রস্তুতি নিয়ে আশ্বস্ত নন আনচেলত্তি। সর্বশেষ দল ঘোষণার সময়ও ইতালিয়ান কোচ তাঁর দলে রাখেননি পিএসজি ও বার্সেলোনার সাবেক এই তারকাকে।

ইউওএলের আরেক সাংবাদিক পেদ্রো লোপেসও জানিয়েছেন, ‘আনচেলত্তির কোচিং স্টাফ নেইমারকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছে। তাদের মতে, নেইমারের শারীরিক পারফরম্যান্স বর্তমানে জাতীয় দলে খেলার উপযুক্ত নয়। আগামী কয়েক মাসে নাটকীয় উন্নতি না হলে তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারেই নেই।’

যদিও কেউ কেউ মনে করেন, অন্তত বদলি খেলোয়াড় হিসেবে নেইমারকে দলে রাখার কথা বিবেচনা করা যেতে পারে, কিন্তু সেটিও সহজ নয়। শুধু তার বিপুল পারিশ্রমিকই নয়, নেইমার বেঞ্চে বসে খেলার বাইরে থাকার বিষয়টিও সহজে মেনে নেবেন না বলেই ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে, বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে একটাই, আগামী বিশ্বকাপে নেইমারকে দেখা যাবে না ব্রাজিলের জার্সিতে। বরং মনে হচ্ছে, সেলেসাওদের সঙ্গে নেইমারের অধ্যায় হয়তো এখানেই শেষের পথে।

More like this

বিবিসির চোখে ২০২৫-এর শীর্ষ ২৫ চলচ্চিত্র

বিবিসির চলচ্চিত্র সমালোচক ক্যারিন জেমস ও নিকোলাস বার্বার ২০২৫ সালের সবচেয়ে উল্লেখযোগ্য ও আলোচিত...

এবার জোহরান মামদানির হোয়াইট হাউস জয়

তিনি 'এলেন, দেখলেন এবং জয় করলেন'। তার হোয়াইট হাউস সফর সম্পর্কে এমনটি বললে অত্যুক্তি...

প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাতে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং...