Homeআন্তর্জাতিক'অমুসলিম বিদেশিদের' জন্য মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব

‘অমুসলিম বিদেশিদের’ জন্য মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব

Published on

Latest articles

এস্তেভাও-কাসেমিরোর গোলে প্রথমবার সেনেগালের বিপক্ষে জিতল ব্রাজিল

সেনেগালের বিপক্ষে এর আগে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। একটিতে ড্র করেছিল তারা, আরেকটিতে...

নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধন পেল ৬৬ দে‌শি সংস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানকে সাম‌নে রে‌খে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা‌কে নিবন্ধন দি‌য়ে‌ছে নির্বাচন...

উচ্চ আয়ের অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব। 

শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে এখন রিয়াদের একমাত্র মদের দোকানে প্রবেশ করতে পারবেন বিদেশিরা।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, মাসিক আয় ৫০ হাজার রিয়াল (১৩ হাজার ৩০০ ডলার) বা তারও বেশি এমন অমুসলিম বিদেশি বাসিন্দারা সৌদি আরবে অ্যালকোহল কিনতে পারবেন।

গত বছর এই দোকানটি প্রথমে বিদেশি কূটনীতিকদের জন্য খোলা হয়েছিল। সম্প্রতি ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ থাকা অমুসলিমদের জন্যও এর প্রবেশাধিকার বাড়ানো হয়েছে।

এই পরিবর্তন নিয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সোমবার মন্তব্য জানতে চাইলে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানায় ব্লুমবার্গ।

সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা ব্লুমবার্গকে জানান, দোকানটিতে ক্রেতারা মাসিক পয়েন্ট-ভিত্তিক ভাতা ব্যবহার করে অ্যালকোহল কিনতে পারেন। 

আগের এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছিল, সৌদির আরও দুই শহরে নতুন মদের দোকান নির্মাণের কাজ চলছে।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের এই মদ বিক্রির অনুমতি দেওয়ার পেছনে অনেক ধরনের প্রণোদনা রয়েছে।

দেশটির বর্তমান সামাজিক জীবনধারা উচ্চশিক্ষিত বিদেশিদের কাজে আকৃষ্ট করতে প্রিন্স সালমানের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে।

সেই সঙ্গে ২০৩৪ সালে সৌদি আরব আয়োজন করতে যাচ্ছে পুরুষদের ফুটবল বিশ্বকাপ। বহু বিদেশি দর্শকও সেখানে গিয়ে মদ কেনার সুযোগ প্রত্যাশা করেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

More like this

এস্তেভাও-কাসেমিরোর গোলে প্রথমবার সেনেগালের বিপক্ষে জিতল ব্রাজিল

সেনেগালের বিপক্ষে এর আগে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। একটিতে ড্র করেছিল তারা, আরেকটিতে...

নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধন পেল ৬৬ দে‌শি সংস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানকে সাম‌নে রে‌খে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা‌কে নিবন্ধন দি‌য়ে‌ছে নির্বাচন...

বিক্রি হচ্ছে স্পেসএক্সের শেয়ার, কিনতে পারবেন যারা, ঝুঁকি কতটুকু

বিশ্বের শেয়ার বাজারের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা ঘটতে যাচ্ছে আগামী ১২ জুন। বিশ্বের অন্যতম...