Homeখেলাক্যাম্পারের দারুণ লড়াইয়ে আয়ারল্যান্ডের রেকর্ড

ক্যাম্পারের দারুণ লড়াইয়ে আয়ারল্যান্ডের রেকর্ড

Published on

Latest articles

দলগুলোর সঙ্গে ইসির নির্বাচনী সংলাপ শুরু ১৩ নভেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে...

জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরকারি ব্যয়ের অগ্রাধিকারের প্রশ্ন

সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সংস্থাটির আর্থিক সংকট ও লোকসানের কথা জানিয়ে জ্বালানি...

আগের দিন বিকেল থেকেই জয়ের অপেক্ষায় বাংলাদেশ। স্বাগতিক দলের সেই অপেক্ষাটা ক্রমেই বাড়তে থাকল। কার্টিস ক্যাম্পার তার সতীর্থদের নিয়ে যে লড়াই চালাচ্ছেন তাতে রেকর্ড বইও হলো উলটপালট। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী দলগুলোর মধ্যে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ওভার ব্যাট করার রেকর্ড গড়েছে তারা। রেকর্ড গড়েছেন ক্যাম্পারও।

মিরপুরের মাঠে টেস্টে চতুর্থ ইনিংসে একশো ওভারের বেশি স্থায়ী ইনিংস এর আগে ছিলো একটি। ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল রান তাড়ায় ১২৬.২ ওভার ব্যাট করেছিলো বাংলাদেশ। সফরকারী কোন দলের এই মাঠে শেষ ইনিংসে ১০০ ওভার ব্যাট করার নজির নেই। সেটাই করে দেখালো আইরিশরা। এর আগে ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ে ৮৩ ওভার ব্যাট করেছিল চতুর্থ ইনিংসে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১১ ওভার ব্যাট করেছে আয়ারল্যান্ড। ৮ উইকেটে তাদের রান ২৮৯। ৫০৯ রানের লক্ষ্যে আগের দিন লাঞ্চের পর ব্যাট করতে নেমেছিলো তারা। জেতার বাস্তব সম্ভাবনা না থাকায় যতটুকু পারা যায় লড়াই করে ড্রয়ের চেষ্টা চালাচ্ছিলো তারা। সেই পথে চোয়ালবদ্ধ লড়াই দেখাতে পেরেছে দলটি।

তাদের লড়াইয়ে সবচেয়ে বড় নাম ক্যাম্পার। পাঁচে নেমে আড়াইশোর বেশি বল খেলে ফেলেছেন তিনি। মিরপুরের মাঠে কোন ব্যাটারের চতুর্থ ইনিংসে এত বেশি বল খেলার নজির নেই। এর আগে মুশফিকুর রহিম একবার চতুর্থ ইনিংসে ২১২ বল খেলেছিলেন। ক্যাম্পার ইতোমধ্যে খেলে ফেলেছেন ২৫৫ বল, তার রান ৭০।

সকালের প্রলম্বিত প্রথম সেশনে ৩৯ ওভার ব্যাট করে কেবল দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। লাঞ্চের পর আরও দৃঢ় তারা। গাভিন হোয়েকে নিয়ে পঞ্চাশ পেরুনো জুটি হয়ে গেছে। নবম উইকেটে ১৮৩ বল খেলে ফেলেছেন তারা।

ম্যাচ জিততে বাংলাদেশের দরকার কেবল দুই উইকেট। তবে আয়ারল্যান্ড সেই দুই উইকেট বাংলাদেশকে সহজে নিতে দিচ্ছে না।

More like this

দলগুলোর সঙ্গে ইসির নির্বাচনী সংলাপ শুরু ১৩ নভেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে...

জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরকারি ব্যয়ের অগ্রাধিকারের প্রশ্ন

সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সংস্থাটির আর্থিক সংকট ও লোকসানের কথা জানিয়ে জ্বালানি...

জীবনকে সহজ করবে মেটার এআই এজেন্ট ‘মিউজ’, কথা বলা যাবে নিজের অ্যাভাটারের সঙ্গেও

মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট মিউজ চালু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগে। এরইমধ্যে এতে...