Homeবিনোদন'দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল' কালজয়ী গানের মোহাম্মদ শাহনেওয়াজ

‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল’ কালজয়ী গানের মোহাম্মদ শাহনেওয়াজ

Published on

Latest articles

যুক্তরাষ্ট্রে নতুন যুগের সূচনায় জোহরান মামদানি

মার্কিন বামপন্থিদের আস্থার প্রতীক জোহরান মামদানি অবশেষে নিউইয়র্কের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে চলেছেন।...

‘ভয়ভীতি’ ছাড়া খেলতে চায় রাঙ্গাটুঙ্গি ফুটবল ক্লাবের মেয়েরা

ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড নারী ফুটবল একাডেমি—যেখান থেকে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় উঠে এসেছে— সেই...

‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল/ রেল লাইন বহে সমান্তরাল’ গানটি শুনলেই প্রথমে মনে আসে কণ্ঠশিল্পী দিলরুবা খানের কথা। তার কারণ এই শিল্পীর কণ্ঠে গানটি বেশি শ্রোতাপ্রিয় হয়েছে। 

এই গান আরো দুইজন কণ্ঠশিল্পী গেয়েছেনমলয় কুমার গাঙ্গুলি ও শামীমা ইয়াসমিন দিবা। এই কালজয়ী গানের সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ। গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু।

কালজয়ী গান ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল’ গানটির সুরকার ও সংগীত পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ গত ৭ ফেব্রুয়ারি কানাডার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মোহাম্মদ শাহনেওয়াজ সত্তর দশকের শুরুতে বিটিভিতে যোগ দেন। ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। প্রথম জনপ্রিয় হোন ১৯৮৩ সাল বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ‘একদিন যখন’ নাটকের ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল’ গানটির মাধ্যমে।

গানটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু। এই নাটকে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরীদি ও সুবর্ণা মুস্তাফা। নাটকের প্রযোজক ছিলেন জিয়া আনসারী। 

গানটির গীতিকার মরহুম নজরুল ইসলাম বাবু তার স্মৃতিকথা লিখেছেন, মালিবাগ রেলক্রসিংয়ে রিকশায় বসে সিগারেটের প্যাকেট খুলে সেই কাগজে ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল/রেললাইন বহে সমান্তরাল গানের প্রথম দুই পঙ্‌ক্তি লিখেছিলেন। পরে বাকি গান লেখা শেষ করেছিলেন।

বিভিন্ন মাধ্যমে মোহাম্মদ শাহনেওয়াজের সুর করা গানের সংখ্যা দুই হাজারেরও বেশি। তার সুরে শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি, ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, ‘আমায় একটা সাদা মানুষ দাও, যার রক্ত সাদা, ‘আশা ছিল মনে মনে, ‘এক নয়নে হয় না কান্দন দুই নয়নে কাঁদে

এছাড়া, ‘দমে দমে মাটির পুতুল কি করে যে চাই, ‘তুমি কি সেই তুমি, ‘একটি বজ্রকণ্ঠ থেকে বাঙালির উত্থান, ‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ, ‘সুখের সংজ্ঞা কী যদি আমি জানতাম, ‘সবাই তো শাজাহান হতে চায়, ‘চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলোসহ আরও বেশ কিছু জনপ্রিয় গানের সুর করেছেন তিনি।

More like this

যুক্তরাষ্ট্রে নতুন যুগের সূচনায় জোহরান মামদানি

মার্কিন বামপন্থিদের আস্থার প্রতীক জোহরান মামদানি অবশেষে নিউইয়র্কের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে চলেছেন।...

‘ভয়ভীতি’ ছাড়া খেলতে চায় রাঙ্গাটুঙ্গি ফুটবল ক্লাবের মেয়েরা

ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড নারী ফুটবল একাডেমি—যেখান থেকে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় উঠে এসেছে— সেই...

ভোটকেন্দ্রের ৬৭ শতাংশই ‘ঝুঁকিপূর্ণ’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় দুই-তৃতীয়াংশ ভোটকেন্দ্রকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৪...