Homeবাংলাদেশঢাকার আরও ৪ জায়গায় ককটেল বিস্ফোরণ

ঢাকার আরও ৪ জায়গায় ককটেল বিস্ফোরণ

Published on

Latest articles

৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফেরা বার্সেলোনার গোল উৎসব

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। চেনা আঙিনায় আবার...

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিস ও সিভিল...

ঢাকার আরও চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, বাংলাদেশ বেতার গেটের সামনে, খিলগাঁও ফ্লাইওভার এলাকায়, মিরপুরের শাহ আলী মার্কেটের সড়কের পাশে এবং মৌচাক ক্রসিংয়ে একাধিক ককটেল বিস্ফোরণ হয়।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, আগারগাঁও এলাকার বাংলাদেশ বেতার গেটের সামনে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ককটেল বিস্ফোরিত হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করেছে।

দুষ্কৃতিকারীরা সন্ধ্যা ৬টার দিকে মৌচাক ক্রসিংয়ে একটি ককটেল নিক্ষেপ করে। এদিকে, খিলগাঁও ফ্লাইওভারে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আরও একটি ককটেল নিক্ষেপ করা হয়।

এ ছাড়া মিরপুরের শাহ আলী মার্কেটের সড়কের পাশে দুষ্কৃতিকারীরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়।

এর আগে আজ সকালে মোহাম্মদপুর এলাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান প্রবর্তনার সামনে এবং মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

More like this

৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফেরা বার্সেলোনার গোল উৎসব

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। চেনা আঙিনায় আবার...

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিস ও সিভিল...

১ লাখ টন ডিজেল কিনছে সরকার, মে মাসে তেলের দাম অপরিবর্তিত

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের...