Homeবাংলাদেশনোয়াখালীতে ‘নারীকে বাঁচাতে গিয়ে’ মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

নোয়াখালীতে ‘নারীকে বাঁচাতে গিয়ে’ মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

Published on

Latest articles

৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফেরা বার্সেলোনার গোল উৎসব

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। চেনা আঙিনায় আবার...

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিস ও সিভিল...

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—উপজেলার বারাহীপুর গ্রামের শাহরিয়ার শোয়েব (২৩) ও ফাহিম হোসেন (২৫)।

পুলিশ জানিয়েছে, এক পথচারী নারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে শোয়েব মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্যজনকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

More like this

৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফেরা বার্সেলোনার গোল উৎসব

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। চেনা আঙিনায় আবার...

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিস ও সিভিল...

১ লাখ টন ডিজেল কিনছে সরকার, মে মাসে তেলের দাম অপরিবর্তিত

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের...