Homeবিনোদনশাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর

শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর

Published on

Latest articles

৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফেরা বার্সেলোনার গোল উৎসব

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। চেনা আঙিনায় আবার...

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিস ও সিভিল...

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর একযোগে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে ‘কিং’ সিনেমাটি।

গত বছর শাহরুখ খানের জন্মদিনে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘কিং’-এর টাইটেল রিভিল ভিডিও প্রকাশ করেন। এই সিনেমার মাধ্যমে ‘পাঠানের’ পর আবারও একসঙ্গে কাজ করছেন নায়ক-পরিচালক জুটি।

ফার্স্টলুক টিজারেই দর্শক ও ভক্তদের নজর কাড়ে সিনেমাটি। সেখানে দেখা যায়, শাহরুখ খানের হাতে ‘কিং অব হার্টস’ কার্ড, যা তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। রূপালি চুল, কানে সিগনেচার অ্যাকসেসরিজ এবং ভিন্নধর্মী স্টাইলে তাকে উপস্থাপন করা হয়েছে, যা আগে কখনও দেখা যায়নি।

এই সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং আরশাদ ওয়ার্সি। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে রানি মুখার্জির।

More like this

৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফেরা বার্সেলোনার গোল উৎসব

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। চেনা আঙিনায় আবার...

ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

রাজধানীর ধানমন্ডি এলাকায় ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।ফায়ার সার্ভিস ও সিভিল...

১ লাখ টন ডিজেল কিনছে সরকার, মে মাসে তেলের দাম অপরিবর্তিত

ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের...