Homeবাংলাদেশআ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিবিরের অবস্থান

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিবিরের অবস্থান

Published on

Latest articles

এমবাপের ৪ গোলে অলিম্পিয়াকোসকে হারাল রিয়াল

কিলিয়ান এমবাপে যখন ছন্দে থাকেন, তখন কি ঘটে গ্রিসের পিরেয়াসে বুধবার রাতে ঠিক সেটাই...

পুরোনো ফোন বিক্রির আগে যে ৭ কাজ করা উচিত

নতুন ফোন কেনার সময় পুরোনো ফোনটি বিক্রি করতে গেলে বেশিরভাগ মানুষের প্রথম চিন্তা আসে...

শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে রাজধানীর গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এসময় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার ঝুলতে দেখা যায়। 

ব্যানারের নিচে ছাত্রশিবিরের নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে লাঠি হাতে অবস্থান নিয়েছেন।

গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকার পর সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ স্থাপন করে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিরা।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 

More like this

এমবাপের ৪ গোলে অলিম্পিয়াকোসকে হারাল রিয়াল

কিলিয়ান এমবাপে যখন ছন্দে থাকেন, তখন কি ঘটে গ্রিসের পিরেয়াসে বুধবার রাতে ঠিক সেটাই...

পুরোনো ফোন বিক্রির আগে যে ৭ কাজ করা উচিত

নতুন ফোন কেনার সময় পুরোনো ফোনটি বিক্রি করতে গেলে বেশিরভাগ মানুষের প্রথম চিন্তা আসে...

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার যেসব কারণের কথা জানালেন অর্থমন্ত্রী

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কয়েকটি কারণের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী...