Homeবাংলাদেশতেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন, আটক ২

তেজগাঁওয়ে থেমে থাকা ট্রেনের বগিতে আগুন, আটক ২

Published on

Latest articles

দেড় বছর পর বাঁধনের ফিরে আসা

প্রায় দেড় বছর পর আবারও রুপালি পর্দায় সরব হয়েছেন আজমেরী হক বাঁধন। একটার পর...

যুক্তরাষ্ট্রে পাঠানো হবে ভেনেজুয়েলার ৩-৫ কোটি ব্যারেল তেল

ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২০০ কোটি ডলারের অপরিশোধিত তেল রপ্তানির বিষয়ে দুই দেশ একটি...

রাজধানীর তেজগাঁওয়ে থেমে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

পুলিশ জানায়, ৪ নম্বর ট্র্যাকে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। বগিতে আগুন দিয়ে পালানোর চেষ্টা করছিলেন দুই দুর্বৃত্ত। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে দুজনকে আটক করেন।

ওসি জয়নাল বলেন, ‘আটক দুজনকে আমরা হেফাজতে নিয়ে এসেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছে পুলিশ।

More like this

দেড় বছর পর বাঁধনের ফিরে আসা

প্রায় দেড় বছর পর আবারও রুপালি পর্দায় সরব হয়েছেন আজমেরী হক বাঁধন। একটার পর...

যুক্তরাষ্ট্রে পাঠানো হবে ভেনেজুয়েলার ৩-৫ কোটি ব্যারেল তেল

ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২০০ কোটি ডলারের অপরিশোধিত তেল রপ্তানির বিষয়ে দুই দেশ একটি...

৭১ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় লিভারপুলের

মৌসুমের শুরুতে টানা সাত ম্যাচ জিতে সবার চোখে ছিল শিরোপাধারীর ছাপ। আরনে স্লটের হাত...