Homeবাংলাদেশগাজীপুরে পেট্রলবোমা তৈরির সময় ছাত্রলীগ–স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

গাজীপুরে পেট্রলবোমা তৈরির সময় ছাত্রলীগ–স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক

Published on

Latest articles

প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

২০১৫ সাল থেকে শুরু করে টানা এক দশকে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের...

ফিল্ম ইন্ডাস্ট্রি যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

দেশের চলচ্চিত্র অঙ্গন এখন আগের সেই গৌরবময় অবস্থানে নেই। বরং সাম্প্রতিক বছরগুলোতে নানা অস্থিরতা...

গাজীপুরের জয়দেবপুর উপজেলার বানিয়ারচালা এলাকায় পেট্রলবোমা তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আটক তিনজন হলেন— ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান আহম্মেদ (২৪), দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহম্মেদ (৩২)।  তাদের বাড়ি একই ইউনিয়নের বানিয়ারচালা গ্রামে।

রাত ১২টার দিকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এই তিন নেতা যানবাহনে পেট্রলবোমা নিক্ষেপের উদ্দেশ্যে বোমা তৈরি করছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।’

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে পেট্রলবোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

More like this

প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

২০১৫ সাল থেকে শুরু করে টানা এক দশকে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের...

ফিল্ম ইন্ডাস্ট্রি যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

দেশের চলচ্চিত্র অঙ্গন এখন আগের সেই গৌরবময় অবস্থানে নেই। বরং সাম্প্রতিক বছরগুলোতে নানা অস্থিরতা...

যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত, তালিকায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশসহ আরও ২৫ দেশের ভ্রমণকারীদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত...