Homeপ্রযুক্তি৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক

৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক

Published on

Latest articles

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান

গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে...

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটির খোলা চিঠি

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি ‘জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী’ আখ্যা দিয়ে...

টিকটকের কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের কারণে বাংলাদেশ থেকে আপলোড করা প্রায় ১ কোটি ৪৮ লাখ ভিডিও ডিলিট করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক।

গত ২৯ অক্টোবর প্রকাশিত টিকটকের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে বলা হয়, ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) বাংলাদেশের মোট ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও ডিলিট করা হয়েছে। যা প্ল্যাটফর্মটিতে আপলোড করা মোট কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ।

টিকটক জানিয়েছে, ইউজাররা রিপোর্ট করা বা অভিযোগ জানানোর আগেই ৯৯ দশমিক ৮ শতাংশ ভিডিও শনাক্ত করে ডিলিট করা হয়েছে। এসব ভিডিওর ৯২ দশমিক ৭ শতাংশ পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়।

তবে পরবর্তী সময়ে ইউজারদের আপিলসহ অন্যান্য কারণে ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে একই সময়ে মোট ১৮ কোটি ৮৩ লাখের বেশি ভিডিও ডিলিট করেছে টিকটক, যা আপলোড করা মোট কনটেন্টের প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ।

টিকটকের নীতিমালা লঙ্ঘনের দায়ে ডিলিট করা ভিডিওগুলো মূলত অশ্লীল, সংবেদনশীল ও আপত্তিকর কনটেন্টযুক্ত। পাশাপাশি, এডিটেড মিডিয়া ও এআই দিয়ে তৈরি কনটেন্টও ডিলিট করেছে টিকটক।

ভিডিওর পাশাপাশি ওই ত্রৈমাসিকে বিশ্বজুড়ে ২৭ কোটি ৮৩ লাখের বেশি কমেন্ট ডিলিট করেছে টিকটক। আগের ত্রৈমাসিকে এ সংখ্যা ছিল ২৩ কোটি ৭৫ লাখ।

এই তিন মাসে প্রায় ১৪ কোটি ৬৮ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে টিকটক।

পাশাপাশি, ২ কোটি ৬৮ লাখ সন্দেহজনক অ্যাকাউন্ট ডিলিট করে টিকটক। ধারণা করা হয়, ওই অ্যাকাউন্টগুলো ১৩ বছরের কম বয়সীরা ব্যবহার করছিল, যা টিকটকের নীতিমালা পরিপন্থি।

More like this

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান

গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে...

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটির খোলা চিঠি

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি ‘জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী’ আখ্যা দিয়ে...

এবার চ্যালেঞ্জিং চরিত্রে পারসা ইভানা

একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে থাকার গল্পে নির্মিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’ নিয়ে...