Homeবিনোদনরায়হান রাফীর দেড় মিনিটের ফার্স্ট হুইসেলে যা আছে

রায়হান রাফীর দেড় মিনিটের ফার্স্ট হুইসেলে যা আছে

Published on

Latest articles

মাদুরোর মতো জার্মানির মের্ৎসকেও অপহরণ করা হতে পারে, হুঁশিয়ারি মেদভেদভের

বিশ্বরাজনীতির বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে বারবার সংবাদপত্রের শিরোনাম হন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি...

সবচেয়ে কম বয়সে বিশ্বকাপজয়ী দাবাড়ু উজবেকিস্তানের সিনদারভ

উজবেকিস্তানের তরুণ দাবাড়ু জাভোখির সিনদারভ লিখলেন নতুন ইতিহাস। মাত্র ১৯ বছর বয়সে তিনি দাবা...

বাংলা চলচ্চিত্রে সময়ের দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো সিনেমা  দর্শকদের মধ্যে আলোচিত।

এবারের ঈদুল ফিতরে নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে আসছেন রাফী। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় নায়ক ছাড়াও চার অভিনেত্রী শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তকে কেন্দ্র করে গল্প সাজিয়েছেন তিনি।

আজ শনিবার সন্ধ্যায় সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়েছে।

তবে এটিকে টিজার নয়, ‘ফার্স্ট হুইসেল’ আখ্যা দিয়েছেন নির্মাতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফার্স্ট হুইসেল’ শেয়ার করে লেখা হয়, ‘নীরব চাপে জমছে এক বিস্ফোরণ… ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল।’

ক্যাপশনে আরও লেখেন, ‘প্রেশার ঠিক আছে তো? কারণ এই কুকারে রান্না হচ্ছে ভয়ংকর কিছু… রায়হান রাফীর “প্রেশার কুকার”। আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।’

দেড় মিনিটের ‘ফার্স্ট হুইসেল’-এ চার নারী চরিত্রের পাশাপাশি দেখা গেছে বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীকেও।

সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম।

পুরো ভিডিও জুড়ে শোনা গেছে চঞ্চল চৌধুরীর কণ্ঠ। সংলাপের ফাঁকে ফাঁকে তাকে ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই’ কবিতার লাইন আবৃত্তি করতে শোনা যায়—যা টিজারের আবহকে আরও রহস্যময় করে তুলেছে।

নির্মাতার ভাষ্য, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্পই তুলে ধরা হবে ‘প্রেশার কুকার’-এ।

তার কথায়, ‘এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে।’
 

More like this

মাদুরোর মতো জার্মানির মের্ৎসকেও অপহরণ করা হতে পারে, হুঁশিয়ারি মেদভেদভের

বিশ্বরাজনীতির বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করে বারবার সংবাদপত্রের শিরোনাম হন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি...

সবচেয়ে কম বয়সে বিশ্বকাপজয়ী দাবাড়ু উজবেকিস্তানের সিনদারভ

উজবেকিস্তানের তরুণ দাবাড়ু জাভোখির সিনদারভ লিখলেন নতুন ইতিহাস। মাত্র ১৯ বছর বয়সে তিনি দাবা...

বরিশালের উজিরপুরে বিএনপি কার্যালয়ে আগুন

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে আংশিক ক্ষয়ক্ষতি...