Homeবাণিজ্যইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনেও বিক্ষোভ

ইসলামী ব্যাংকের সামনে তৃতীয় দিনেও বিক্ষোভ

Published on

Latest articles

ঈদে আসছে নিশোর ‘দম’, প্রকাশ পেল ফার্স্টলুক পোস্টার

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় দর্শকদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান...

৯ দিন ধরে ইরানে বিক্ষোভ, হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের

ইরানের ভঙ্গুর অর্থনীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ নবম দিনে গড়িয়েছে। দেশটির রাজধানী তেহরানসহ...

নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ দাবিতে টানা তৃতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছেন একদল গ্রাহক।

আজ বুধবার সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিক্ষোভকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকটিকে আবারও ‘লুটেরাদের’ হাতে তুলে দিতে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করছে। তারা দাবি করেন, এ ধরনের উদ্যোগ দেশের ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।

গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্ধারিত বৈঠককে কেন্দ্র করে বিক্ষোভের সূত্রপাত হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর সেটিই ছিল পর্ষদের প্রথম সভা।

সোমবার বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে কয়েকজন আহত হওয়ার অভিযোগ ওঠে। বিক্ষোভের কারণে নির্ধারিত সভা বাধাগ্রস্ত হলে পরে সন্ধ্যায় ভার্চুয়াল মাধ্যমে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

ঈদের ছুটির ঠিক আগে খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে তার ভূমিকা বিতর্কিত ছিল। বিশেষ করে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম বিভিন্ন শরিয়াহভিত্তিক ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া এবং ঋণ অনিয়মের ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

বিক্ষোভকারীরা ব্যাংকের নেতৃত্বে সংস্কার, অতীতের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িতদের অপসারণ এবং এস আলম গ্রুপ যেন আবার ব্যাংকে প্রভাব বিস্তার করতে না পারে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

More like this

ঈদে আসছে নিশোর ‘দম’, প্রকাশ পেল ফার্স্টলুক পোস্টার

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় দর্শকদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান...

৯ দিন ধরে ইরানে বিক্ষোভ, হস্তক্ষেপের হুমকি ট্রাম্পের

ইরানের ভঙ্গুর অর্থনীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ নবম দিনে গড়িয়েছে। দেশটির রাজধানী তেহরানসহ...

দলের ভেতর-বাইরের অস্থিরতাই বড় বাধা: বাটলার

মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের পর পূর্ণ দায় নিজের কাঁধেই নিলেন বাংলাদেশ নারী ফুটবল...