Homeবাংলাদেশমধ্য বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

মধ্য বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

Published on

Latest articles

মুক্তির আগে ৬০০ কোটি আয় করল যশের ‘টক্সিক’

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে ৬০০ কোটি রুপি আয়...

ট্রাম্পের গ্রিনল্যান্ড ‘দখল’ কি নতুন সংঘাতের গ্রিন সিগন্যাল?

অনেকের ধারণা—যুক্তরাষ্ট্র যা চায় তাই করতে পারে। তাদের মনে এমন ধারণা সৃষ্টি হয়েছে বিশেষ...

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় বাসায় ঢুকে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার দুপুরে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন ভোররাত ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনারের গলিতে একটি দুইতলা টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তবে ওই বাসাটি মামুনের না বলে জানিয়েছেন হাসানুর রহমান।

পুলিশের ধারণা, মাদক চোরাকারবারির দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড হয়েছে।

হাসানুর রহমান বলেন, ‘নিহত যুবকের আঙুলের ছাপ থেকে তার পরিচয় জানা গেছে। মামুন  পটুয়াখালীর দুমকী উপজেলার আগলী গ্রামের আব্দুল মালেক শিকদারের ছেলে। তবে এখনো তার পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যায়নি।’

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, জানান এই পুলিশ কর্মকর্তা।

More like this

মুক্তির আগে ৬০০ কোটি আয় করল যশের ‘টক্সিক’

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে ৬০০ কোটি রুপি আয়...

ট্রাম্পের গ্রিনল্যান্ড ‘দখল’ কি নতুন সংঘাতের গ্রিন সিগন্যাল?

অনেকের ধারণা—যুক্তরাষ্ট্র যা চায় তাই করতে পারে। তাদের মনে এমন ধারণা সৃষ্টি হয়েছে বিশেষ...

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি মঙ্গলবার চূড়ান্ত করেছে আইসিসি। ২০টি দলকে ভাগ করা...