Homeবাংলাদেশভাঙ্গায় বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

ভাঙ্গায় বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

Published on

Latest articles

জেমিনাইতে যুক্ত হচ্ছে এজেন্ট, যা যা করবে

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা জেমিনাইতে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। এখন কেবল প্রশ্নের উত্তর দেওয়া...

বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি কমেছে ৩৪ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বড় আকারে কমে এসেছে।এ সময়ে...

ফরিদপুরের ভাঙ্গায় বোমা তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুর আড়াইটার দিকে অভিযান চালানো হয়। বিকেল সোয়া ৩টা পর্যন্ত অভিযানে টিনের চারচালা ঘর থেকে হাতবোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃতরা হলেন—টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠানবাজারের রাকিব মোল্লা (২৫) ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জুয়েল রানা (২২) ।

ওসি আশরাফ হোসেন বলেন, ‘১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউনের জন্য একটি মহল বোমা তৈরি করছিল—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও আটক করা হয়েছে। এ সময় একজনের ডান হাতে গুরুতর আঘাত লাগে।’

স্থানীয়দের বরাতে জানা গেছে, বাড়িটির মালিক টিটু সরদার সৌদি প্রবাসী। প্রায় এক মাস আগে বাড়িটি ভাড়া নিয়ে ওই তিন যুবক বসবাস শুরু করেন। তারা খুব কমই বাইরে বের হতেন এবং এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রাখতেন না।

ওসি জানান, উদ্ধারকৃত বোমা ও সরঞ্জাম থানায় নেওয়া হয়েছে এবং আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বোমা ও বোমা তৈরির সরঞ্জামের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে ওসি আশরাফ হোসেন বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলন করে জানানো হবে।

More like this

জেমিনাইতে যুক্ত হচ্ছে এজেন্ট, যা যা করবে

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা জেমিনাইতে যুক্ত হচ্ছে নতুন সুবিধা। এখন কেবল প্রশ্নের উত্তর দেওয়া...

বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি কমেছে ৩৪ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বড় আকারে কমে এসেছে।এ সময়ে...

তেলেগু ও কুর্গি, দুটি ভিন্ন রীতিতে হবে বিজয়-রাশমিকার বিয়ে

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মান্দানা তাদের নিজ নিজ সংস্কৃতিকে মেনে...