Homeবাণিজ্য‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি’

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি’

Published on

Latest articles

বাংলাদেশকে টেনে ভারতীয় গণমাধ্যমের খবর কেউ বিশ্বাস করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নয়াদিল্লিতে হামলার পরিকল্পনা করেছে—ভারতীয় গণমাধ্যমের এমন দাবি কেউ...

‘সাইবার সুরক্ষা আইন’ নিরাপত্তার ঢাল নাকি নজরদারির নতুন দেয়াল

ফেসবুকে যা লিখছেন বা লিখতে চাইছেন, তা কি ‘অপরাধ’ হয়ে যেতে পারে? সাধারণ একটি...

দেশের অন্যতম বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম (Bikroy.com) কিনে নিয়েছে নাইজেরিয়ার স্টার্টআপ ‘জিজি’।

বাংলাদেশের বাজারে এক বছরের কিছু বেশি সময় আগে প্রবেশ করে জিজি। এর মধ্যেই প্রতিষ্ঠানটি সম্প্রসারণের অংশ হিসেবে বিক্রয় ডট কম কিনে নিলো।

বিক্রয় ডট কমের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

বিজনেস ইনসাইডার আফ্রিকার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চে বাংলাদেশে কার্যক্রম শুরু করে জিজি। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, ইন্টারনেট ও স্মার্টফোনের ক্রমবর্ধমান ব্যবহারের কথা মাথায় রেখে তারা বাংলাদেশের বাজারে আসে।

২০১৪ সালে প্রতিষ্ঠিত ‘জিজি’ বর্তমানে আফ্রিকার অন্যতম বৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম। এটি নাইজেরিয়া ছাড়াও আফ্রিকার ঘানা, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া ও ইথিওপিয়ায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানটির দাবি, জিজি বছরে ৯ কোটির বেশি ব্যবহারকারীকে সেবা দেয় এবং বার্ষিক প্রায় ৭০ বিলিয়ন ডলারের পণ্য লেনদেন করে।

‘বিক্রয়’ কেনার মাধ্যমে ‘জিজি’ প্রথমবারের মতো আফ্রিকার বাইরে নিজেদের ব্যবসার প্রসার ঘটাল।

২০১২ সালে প্রতিষ্ঠিত বিক্রয় ডট কম ৫০টির বেশি ক্যাটাগরির পণ্য ও সেবা কেনাবেচা করে থাকে। এটি মূলত সল্টসাইড টেকনোলজিসের সহযোগী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের ৩৫ লাখের বেশি ক্রেতা রয়েছে। ক্রেতাদের জনপ্রিয় পণ্যের মধ্যে রয়েছে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, যানবাহন ও প্রপার্টি। সাশ্রয়ী দামের কারণে ব্যবহৃত বা সেকেন্ড-হ্যান্ড পণ্যের বাজার বেশি শক্তিশালী।

২০১৫ সালে প্রতিষ্ঠানটি কোরবানির জন্য বাংলাদেশের প্রথম অনলাইন পশুর হাট চালু করে।

বিজনেস ইনসাইডার আফ্রিকা জানিয়েছে, অধিগ্রহণ করা হলেও ‘বিক্রয় ডট কম’ বর্তমান ব্র্যান্ড নামেই কার্যক্রম চালিয়ে যাবে, এখনই নাম পরিবর্তন করে ‘জিজি’ করা হচ্ছে না।

 

More like this

বাংলাদেশকে টেনে ভারতীয় গণমাধ্যমের খবর কেউ বিশ্বাস করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নয়াদিল্লিতে হামলার পরিকল্পনা করেছে—ভারতীয় গণমাধ্যমের এমন দাবি কেউ...

‘সাইবার সুরক্ষা আইন’ নিরাপত্তার ঢাল নাকি নজরদারির নতুন দেয়াল

ফেসবুকে যা লিখছেন বা লিখতে চাইছেন, তা কি ‘অপরাধ’ হয়ে যেতে পারে? সাধারণ একটি...

ঋণে জর্জরিত হাওরের কৃষক

অসময়ের বৃষ্টি আর উজানের ঢলে হাওরের বহু বোরো চাষি আজ নিঃস্ব। একদিকে ফসলের ক্ষতি,...